দেশ

দিল্লি সরকারের দূত হিসেবে নির্বাচিত হলেন সনু সুদ, ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল

আবারও নতুন করে চমক দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবারে বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ নির্বাচিত হলেন দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। করোনাভাইরাস মহামারী সময় তিনি যেই ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন সেই কাজ কে সামনে রেখে তাকে দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের তরফ থেকে। অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দেশ কমেন্টর কর্মসূচির জন্য দিল্লিতে উপস্থিত হয়েছিলেন।

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সঙ্গে সাক্ষাতের পর আজকের দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছিল। অরবিন্দ কেজরিওয়াল বললেন, শিক্ষিত মানুষদের দরিদ্র ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে পড়াশোনা করানোর উদ্যোগ নিয়েছিলেন তারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরবিন্দ কেজরিওয়াল বললেন, ‘সরকারি স্কুলের কিছু ছাত্র ছাত্রী অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসেন এবং তাদের গাইড করার জন্য খুব কম লোক রয়েছে। আমরা চাইছি যেন শিক্ষিতরা এই শিশুদের জন্য পরামর্শদাতা হিসেবে সামনে আসেন। অভিনেতা সনু সুদ কে এই প্রোগ্রামের জন্য আমরা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নির্বাচিত করছি।’

সনু সুদ এর প্রশংসা করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বললেন, করোনাভাইরাস এর সময় সনু সুদ এভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা করে দেখাতে পেরেছেন খুব কয়েকজন মানুষ। একজন অভিনেতা হিসেবে মানুষের প্রতি তিনি কর্তব্য দেখিয়েছেন। যেভাবে তিনি তার কাজ করেছেন তা মিরাকেল ছাড়া কিছু কম নয়। দিল্লি সরকারের কাজ আমরা ওনার সামনে তুলে ধরেছি। তারপরে উনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য সম্মতি জানিয়েছেন।

অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের পাশে বসে সনু সুদ বললেন, ‘ আজ আমাকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মেন্টর হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের নির্দেশনা দেওয়ার থেকে বড় সেবা আর কিছু নেই। আমি নিশ্চিত আমরা একসঙ্গে লড়বো এবং এটা আমরা পারব।’ তবে অরবিন্দ কেজরিওয়াল এবং সোনু সুদ দুজনের মধ্যে রাজনীতি নিয়ে কোনোরকম আলোচনা হয়নি বলে দুজনেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026