বিনোদন

Shilpa Shetty :একমাস পর স্বমহিমায় সুপার ড্যান্সারের সেটে ফিরেছেন শিল্পা, ফেরার আগে নির্মাতাদের কি শর্ত দিয়েছিলেন অভিনেত্রী!

শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার দৌলতে বিটাউনের পেজ থ্রিয়ের চর্চায় উঠে এসেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি ও তা বিভিন্ন অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হন। এর পর থেকেই রাজের কুকীর্তির জন্য শিল্পাকে নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। অনেকের প্রশ্ন রাজ ঘরণী ও তাঁর পরিবার কি এই ব্যবসার সাথে জড়িয়ে। তবে এসবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিল্পার ওপর। নানান জায়গায় নানা ভাবে ট্রোল্ড হন অভনেত্রী।

স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিজেকে অন্তরালে রেখেছিলেন শিল্পা মপ্রায় একমাস একেবারে অন্তরালে চলে গেছিলেন অভিনেত্রী। তবে স্বামী জামিন পেতেই ১৮ অগস্ট বুধবার ফের যোগ দিলেন কাজে। ডান্স রিয়েলিটি শো-র সেটে বিচারক হিসেবে ফের দেখা পাওয়া যায়। আর এই দিন প্রতিযোগি থেকে বিচারক সকলেই অভিনেত্রীকে বিশেষ ভাবে অর্ভথ্যনা জানান।

আর এই মঞ্চে দাঁড়িয়ে সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন স্বামী না থাকলে নিজের অস্তিত্বের জন্য লড়তে হয়। সন্তানের জন্য লড়াই করতে হয়। শুধু লড়াই আর লড়াই। এই করেই ক্ষান্ত হননি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা পোস্ট। এছাড়াও তিনি নিজের নানান পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন এই ঘটনার সঙ্গে তিনি বা তাঁর পরিবারের কেউ যুক্ত নন।

রাজের গ্রেপ্তারির পর গুজব রটেছিল রিয়ালিটি শোয়েরকর্তৃপক্ষ শিল্পাকে নাকি শো থেকে বাদ দিয়েছেন । তবে পরবর্তীতে নির্মাতারা সাফ জানিয়ে দিয়েছেন, একবারের জন্যও শিল্পাকে শো থেকে বাদ দেওয়ার কথা ভাবেননি তাঁরা। সেই সময় অভিনেত্রী নিজের জীবনে সমস্যায় থাকার জন্য কিছুদিনের ছুটি চেয়েছিলেন। তাঁর অনুরোধের পরই রিয়েলিটি শো-এর নতুন বিচারকের ব্যবস্থা করেছিলেন নির্মাতারা। শিল্পার অনুপস্থিতিতে সুপার ডান্সারের সেটে দেখা মিলেছে সোনালি বেন্দ্রে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, করিশ্মা কাপুরের মতো বিশেষ অতিথিদের।

তবে জানা গিয়েছে সুপার ড্যান্সারের সেটে কামব্যাকের আগে নির্মাতাদের কাছে কিছু বিশেষ শর্ত রেখেছিলেন অভিনেত্রী শিল্পা। কি সেই শর্ত? অভিনেত্রী শর্ত রাখেন এই অনুষ্ঠান চলাকালীন রাজ- সংক্রান্ত কোনও প্রশ্ন তাঁকে করা যাবে না। এছাড়া তাঁকে কোনো বিতর্কিত প্রশ্ন করা যাবে না। কোনোভাবে এই মঞ্চে তাঁর পরিবারের কথা সেটে না ওঠে, সে ব্যাপারেও সর্তকবাণী দেওয়া হয়েছে। আর শোয়ের নির্মাতারাও তাঁর সব শর্ত মেনে অভিনেত্রীকে পুনরায় ফিরিয়ে এনেছেন। পাশাপাশি এও জানা গিয়েছে আগে সবসময় হাসিখুশি থাকা শিল্পাও নাকি আগের মতন মন খুলে আর সেভাবে কারোর সাথে কথা বলছেন না।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026