বিনোদন

Nusrat: ‘সহবাস সঙ্গী’ যশের সঙ্গে মিলিয়ে ছেলের কি নাম রাখলেন নতুন মাম্মা নুসরত!

গতকাল অবশেষে সমস্ত জল্পনা, গুঞ্জনের শেষ হল। নুসরতের মা হতে চলার খবর প্রকাশ্যে আসার আড়াই মাসের মাথায় বৃহস্পতিবার দুপুর বেলা সন্তানের জন্ম দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। গত আড়াই মাসে অভিনেত্রীর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের খুলমখুল্লা রোম্যান্সের কাহিনি ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। এমনকি কলকাতার প্রকাশ্য বৃষ্টিভেজা রাস্তায় হাতে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে দুজনকে। তবে নুসরতের পুত্র সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কোনও মন্তব্য এখনো করেননি ‘যশরত’। 

বিতর্ক থাকুক আর না থাকুক, নিজের প্রেমিকা নুসরতের পাশে সব সময় ছিলেন, আছেন হয়তো ভবিষ্যতেও থাকবেনও অভিনেতা যশ দাশগুপ্ত। অন্তত, নুসরতের মা হওয়ার এই পুরো জার্নিটায় সব কটাক্ষ আর গুঞ্জনকে এক পাশে সরিয়ে, একেবারে শক্ত হাতে সব ঝড় থেকে নুসরতকে রক্ষা করেছেন। এমনকি নুসরতের হাসপাতালে ভর্তি থেকে দুপুরে ওটিতে যাওয়া অব্দি অভিনেত্রীর পাশে সশরীরে উপস্থিত ছিলেন। নুসরত মা হওয়ার পর প্রথম সাংবাদমাধ্যমের সামনে দু-লাইনের বিবৃতি দিয়েছেন যশ নিজে। তিনি জানান, ‘যাঁরা জানতে চাইলছেন নুসরতের স্বাস্থ্য সম্পর্কে তাঁদের বলে রাখি মা ও ছেলে দুজনেই একদম সুস্থ রয়েছে, খুব ভালো আছে’। প্রেমিকার মা হওয়ার নিজের ব্যক্তিগত অভিব্যক্তি এই বার্তায় কোনোভাবে যোগ করেনি যশ। 

তবে নুসরতের ডেলিভারির সময়ে হাসপাতালে যশকে ছাড়া অভিনেত্রীর পরিবারে অন্য সদস্যদের দেখা যায়নি। নুসরতের বাবা-মায়ের উপস্থিতি যায়নি। তাহলে মেয়ের মা হওয়ার সিদ্ধান্তে কি পরিবার পাশে নেই। সেই উত্তর পাওয়া যায়নি। তবে বুধবার রাতে হাসপাতালে ভর্তির আগে যশের সঙ্গে তাঁর বাড়িতে গিয়েছিলেন নুসরত। যশের বাড়ি থেকে গাড়ি চালিয়ে নুসরতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নুসরতের আগত শিশুকে এখন একঝলক দেখার অপেক্ষায় বসে আছে। নুসরতের ছেলে জন্মের খবর প্রকাশ্যে আসতেই সদ্যোজাতর নাম ও ছবি দেখার জন্য অনেকে বায়না করেছেন। গতকাল বিকেলের দিকে যশ যখন সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করলেও সেখানে সদ্যজাতকে দেখার আবদার করেছেন বহু নেটিজেন। তবে এখনো একরত্তিকে দেখা না গেলেও জানা গিয়েছে ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে। অর্থাৎ, যশের ইংরাজি বানান ‘Yash’ এর সাথে মিল রেখে। নুসরতের পুত্র সন্তানের নাম দেওয়া হয়েছে ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই ছেলেকে ভর্তি রাখতে চান অভিনেত্রী। হাসপাতাল ফর্মে ছেলেকে এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026