রাজ্য

বিনামূল্যে জমি, সঙ্গে পদোন্নতি, ডাক্তার এবং নার্সদের জন্য ঢালাও উপহার মমতার

করোনাভাইরাস অতিমারির সময়ে জীবন বাজি রেখে লড়াই করেছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার এবং নার্স এরা। এবারে তাদের জন্যই কল্পতরু ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসকেএম-এ চিকিৎসক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ডাক্তার এবং নার্সদের জন্য তিনি একগুচ্ছ প্রকল্প নিয়ে আসতে চলেছেন। চিকিৎসক ও নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সমস্ত নার্সদের পদন্নোতির ব্যাপারে কাজ করবেন।

এছাড়াও গ্রামে যে সমস্ত কোয়াক আছে, সেসব জায়গায় গাইডলাইন মেনে কাজ করানোর কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঘোষণা করেছেন, ডাক্তার এবং নার্সদের জন্য জমি দেবার ব্যাপারটা এখনও পর্যন্ত কেউ চিন্তা করেনি। আমরা প্রথম, যারা ডাক্তার এবং নার্সদের জমি দিচ্ছে। হিদকোর চেয়ারম্যান ববি কে বলেছি, আমায় ১০ একর জমি খুঁজে বের করে দিতে হবে। নার্সরা নিজেরা চাইলে তাদের বাড়ি তৈরি করে নিতে পারবেন। আমি শুধুমাত্র জমিটা বিনা পয়সায় দেবো। হাউসিং তারা নিজেরা তৈরি করতে পারবেন।

অন্যদিকে নার্সদের পদন্নতির বিষয়ে তিনি বললেন, ডাক্তারের পরামর্শ মেনে কাজ করতে করতে যে নার্সরা চিকিৎসার ব্যাপারে পোক্ত হয়ে গিয়েছেন, তাদেরকে প্রশিক্ষণের অধীনে থাকা চিকিৎসকও অথবা প্র্যাকটিশনার সিস্টার হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া এই নিয়ে বেশকিছু গাইড লাইন তৈরি করার ব্যাপারে তিনি জানিয়েছেন।

অন্যদিকে গ্রামে যারা হাতুড়ে ডাক্তার রয়েছেন তাদের জন্য আলাদা করে গাইড লাইন তৈরি করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন হাতুড়ে ডাক্তারদের কোনভাবেই চিকিৎসক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন যারা করোনাভাইরাস এর সময় কাজ করেছেন তাদের সুবিধার জন্য। তবে এই ঘোষণার পরে অত্যন্ত খুশি হয়েছে চিকিৎসক এবং নার্সরা। গ্রামে যারা হাতুড়ে ডাক্তার রয়েছেন তাদের জন্যেও হয়েছে ঘোষণা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026