বিনোদন

Sudipta Chakrabarty: চুপিচুপি মনের মানুষের সাথে এনগেজমেন্ট সেরে ফেলল ইষ্টিকুটুম-র ‘বাহা’ সুদীপ্তা!

২০২১ সালে টলিটাউন ও টেলিটাউনে একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। একের পর এক তারকা নিজের মনের মানুষের সাথে গাঁটছাড়া বেঁধেছেন। নভেম্বর মাস পড়তেই বিয়ের মরশুম বিনোদন । বলিউড ও পিছিয়ে নেই। সম্প্রতি রাজকুমার রাও -ক্যাটরিনা কাইফ আর অঙ্কিতা লোখাণ্ডে বিয়ে করলেন। এবার চুপিচুপি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এনগেজমেন্ট সেরে ফেললেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত সকলের মিষ্টি মেয়ে বাহা ওরফে সুদীপ্তা চক্রবর্তী। 

ভাবছেন তো বাহার মনের মানুষ কে? অভিনেত্রীর হবু স্বামীর নাম স্বর্ণশেখর জোয়ারদার, যিনি পেশায় একজন ইউটিউব ব্লগার! বেশ কিছু বছর ধরে স্বর্ণশেখরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন সুদীপ্তা। সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সাথে ছবিও শেয়ার করে থাকেন হামেশাই। এমনকি জুটি হিসেবে বিভিন্ন শোতে উপস্থিত থেকেছেন। সময় পেলে এই লাভ বার্ডস পাহাড়ে বেরিয়ে পড়েন।

সম্প্রতি সুদীপ্তা নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ভিডিয়ো পোস্ট করে নিজের এনগেজমেন্ট হওয়ার খবর অনুগামীদের জানিয়ে দিলেন অভিনেত্রী। কমেন্ট বক্সে উঠে এল একের পর এক শুভেচ্ছার বন্যা। তারকা থেকে অনুরাগী সকলেই এই লাভ বার্ডসের নতুন জীবন যাতে আরও ভালো কাটে তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এনগেজমেন্ট কমলা সুন্দর একটি গাউনে সেজেছিলেন তিনি। ঘরের সাজেও রেখেছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনেই মনের মানুষকে আংটি পরে নেন! ভিডিয়ো শেয়ার করে সুদীপ্তা ক্যাপশনে লিখেছেন,  ‘আর উত্তর সবসময় হ্যাঁ! খুশির সাথে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সাথে।’

উল্লেখ্য,পরিচালক পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম মেমসাহেব এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। এরপর জি বাংলার ‘ বইয়ে গেল ‘ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর স্টার জলসাতে রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পরই বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে টেলিভিশন পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, মহাপীঠ তারাপীঠ, রেশম ঝাঁপি-র মতো ধারাবহিকে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে কার্লাস বাংলাতে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করছেন।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026