নিউজ

বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, ইজরায়েলি দূতাবাসের সামনে ক্ষতিগ্রস্ত ৪-৫টি গাড়ি

নয়াদিল্লি: প্রজাতন্ত্রদিবসের (Republic Day) দিন রাজপথের রণক্ষেত্রের চেহারা দেখেছিল রাজধানী দিল্লি (Delhi)। আর তার ৩ দিনের মধ্যেই এবার বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইজরায়েলি দূতাবাসের সামনে (Israel Embassy)। এখনও পর্যন্ত এই হামলায় ৪-৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আজ, শুক্রবার বিকেল ৫টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আইইডি বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হাতহতের কোনও খবর নেই।

এদিন রাজধানী দিল্লিতে ‘বিটিং দ্য রিট্রিট’ ছিল। যাতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই বিস্ফোরণে কাঁপল দিল্লি। তবে প্রাথমিক বাবে লো ইনটেনসিটি বিস্ফোরণ বলেই দাবি করছে দিল্লি পুলিশ। বিস্ফোরণে চার-পাঁচটি গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাইপ্রফাইল এলাকায় এই বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে। এলাকায় আরও বোম রয়েছে নাকি তা দেখতে তল্লাশি চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026