রাজ্য

“মানুষের সেবা করে যাব”, বিধায়ক পদ ছেড়ে আবেগ ঘন পোস্ট রাজীবের

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ফেসবুকে আবগঘন পোস্ট করলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তিনি ফেসবুকে লিখেছেন,’ পশ্চিমবাঙ্গের মানুষের সেবা করাই আমার জবিনের সবচেয়ে বড় প্রাপ্তি। ১০ বছরে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য দোমজুড়ের মানুষদের ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি ফিভভহি আপনাদের পাশে আমি থাকবো এবং আপনাদের ও বাংলার উন্নয়নের কাজ আমি করবো। আমার বিধানসভার সমস্ত কর্মী সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা।”

আগের বেশ কিছু মাস ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় নাম না বলে দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কখনও প্রকাশ্যে ক্ষোভের সাথে তোপ দেগেছেন। কখনও বা সোশ্যাল মিডিয়ায়। রাজীবের মূলত অভিযোগ এই যে,”ভালো কাজ যারা করেন তারা তৃণমূলের প্রথম সারিতে স্থান পান না। ভালো কাজ করলে বাঁধা দেওয়ার চেষ্টা করেন বহু নেতা। এর বিরুদ্ধে দলকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া নয়না।” এর পরেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রাজীব । সেই দিনই সংবাদ মাধ্যমের সামনে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি।

তবে অমিত শাহের সফরের আগে রাজীবের এই ইস্তফা ফের একবার দলবদলের জল্পনাকে উষ্কে দিল। কারণ এর আগে দেখা গেছে অমিত শাহের রাজ্য সফরের আগেই তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই তিনি অমিত শাহের (Amit Shah) হাত ধরে যোগ দেন বিজেপিতে। আবারও রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আর তার আগেই রাজীবের বিধানসভায় অনুপস্থিতি এবং তারপর ইস্তফা। তবে কি শুভেন্দুর পথেই চলবেন তিনি? রাজীব নিজে অবশ্য এই বিষয়ে খোলসা করে এখনও কিছু জানাননি। সেক্ষেত্রে রাজীবের পদক্ষেপ জানতে হয়ত অপেক্ষা করতে হবে অমিত শাহের সফর পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026