খেলা

পিতৃকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরবেন বিরাট, বন্ধ ঘরে তাই জোরকদমে চলছে অনুশীলন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে পরাজয়ের পর দেশে ফিরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যে তিনি এক কন্যাসন্তানের বাবা হয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগে তিনি আবারও অধিনায়ক হিসেবে দলে ফিরে এসেছেন। আপাতত চেন্নাইয়ের লীলা প্যালেস হোটেলে ঘরের মধ্যেই তিনি অনুশীলন শুরু করে দিয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হওয়ার আগে হোটেলের ঘরে কোয়ারান্টাইন পর্বকে সবথেকে বেশি কাজে লাগাচ্ছেন বিরাট কোহলি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ে হোটেলের ঘরের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আপাত ৬ দিনের কোয়ারান্টাইন পর্ব কাটাচ্ছেন।

ইনস্টাগ্রাম পোস্টের ওই ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘কোয়ারান্টাইনের এই দিনগুলোয় জিমের উপকরণ থাকার পাশাপাশি গান শোনাটাও যথেষ্ট দরকার। যদি কেউ চায়, তাহলে যে কোনও জায়গাতেই কাজ শুরু করা যেতে পারে। আশা করি, সকলের এই দিনটা ভাল কাটবে।’

ভারত বনাম ইংল্যান্ড চার ম্যাচের টেস্ট সিরিজ় আয়োজন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুটো টেস্ট ম্যাচ দক্ষিণ ভারতের এই শহরেই আয়োজন করা হবে। তবে শেষ দুটো ম্যাচ আয়োজন করা হবে আমেদাবাদে। এরমধ্যে আবার একটা দিন-রাতের টেস্ট ম্যাচও রয়েছে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুসারে, চলতি সপ্তাহের শুরুর দিকেই ভারতীয় ক্রিকেট দল চেন্নাই চলে এসেছিল। ভারত এবং ইংল্যান্ড দুটো দলকেই লীলা প্যালেস হোটেলে রাখা হয়েছে।

কোভিড পরবর্তী সময়ে এই ইংল্যান্ড সফর দিয়েই ভারতের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ়ের পাশাপাশি ইংল্যান্ডকে পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটে টি-২০ ম্যাচ খেলতে হবে। এই টেস্ট সিরিজ়টা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অন্তর্ভূক্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026