পাঞ্জাব : কার্তারপুর নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তানের অবস্থান। ১ নভেম্বর পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছিলেন কার্তারপুর করিডর দিয়ে শিখ তীর্থযাত্রীদের গুরু নানকের সমাধিস্থলে যেতে লাগবে না কোন কিছুই। শুধু মাত্র একটি বৈধ পরিচয়পত্র থাকলেই এই করিডর দিয়ে পবিত্র গুরুদ্বারে যেতে পারবেন তীর্থযাত্রীরা। এর জন্য লাগবে না কোন প্রবেশ মূল্য ও পাসপোর্ট।
কিন্তু কার্তারপুর করিডর উদ্বোধনের মুহূর্তে এসে বদলে গেল পাকিস্তানের অবস্থান। পুরোপুরি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান মেজর জেনারেল আসিফ গফুর জানালেন, ‘কার্তারপুর করিডর দিয়ে আসা তীর্থযাত্রীদের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।’
আরও পড়ুন : মাওবাদীর সাথে তীব্র গুলির লড়াই জওয়ানদের, শহীদ CRPF জওয়ান
প্রসঙ্গত, গত অক্টোবরে ভারত ও পাকিস্তান কার্তারপুর করিডর নিয়ে একটি চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে কার্তারপুর করিডর দিয়ে ভিসা ছাড়াই শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে অবস্থিত দরবার সাহিবে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়। তারপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাসপোর্ট ছাড়াই গুরুদ্বারে যাওয়ার বিষয়ে ঘোষণা করেছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…