কলকাতা : প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি সরকার। পিআরটি স্কেলে বেতন বাড়ানোর কথা ঘোষণা করেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই গতকাল আবারও পথে নেমেছিল উস্থি নামক শিক্ষক সংগঠনটি। পিআরটি স্কেলে বেতনের দাবিতে গতকাল দক্ষিণ কলকাতার যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে শিক্ষামন্ত্রীর বাড়ি উদ্দেশ্যে দেন প্রাথমিক শিক্ষকরা।
অশান্তির আশঙ্কায় শিক্ষামন্ত্রীর বাড়ির অনেক আগেই বাঘাযতীনে মিছিল আটকাতে নিশ্ছিদ্র দুর্গ গড়ে তুলেছিল পুলিশ। মিছিল বাঘাযতীন পৌঁছালে পুলিশ তা আটকে দিলে সেখানেই রাস্তার উপর বসে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের বারবার অনুরোধ অবস্থান তুলে নিতে রাজি না হওয়ায় মাঝরাতে গ্রেপ্তার করা হয় আন্দোলনরত ১৩ জন শিক্ষক-শিক্ষিকাকে।
আরও পড়ুন : তীর্থযাত্রীদের নিয়ে ভোলবদল পাকিস্তানের, কার্তারপুরে লাগবে পাসপোর্ট
আজ তাদের যাদবপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, উস্থি প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নবান্নকে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের সমস্ত দাবি দাওয়া মেনে না নিলে চূড়ান্ত পদক্ষেপ গ্রহন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…