কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি, কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত?

ব্যাপক ঝড় বৃষ্টির জন্য গত শনিবার রীতিমতো প্লাবিত হয়েছিল দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চল যেমন বারাসাত ব্যারাকপুর সমস্ত জায়গায় বৃষ্টি হয়েছিল ব্যাপক। তার সঙ্গী ছিল ৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর এর নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন তাপমাত্রা কমেছে পশ্চিমবঙ্গের, এমনি বৃদ্ধি পেয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই আদ্রতা জনিত সমস্যা বৃদ্ধি পাবে বাংলায়। অন্যদিকে গতকাল এর তুলনায় আজকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে আদ্রতা জনিত অস্বস্তি আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা সহ বেশ কিছু জায়গায় আজকেও এরকম তাপমাত্রা রয়েছে। গতকালের মতই আজকেও কলকাতা এবং আশেপাশের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026