চিনে করোনার দাপট খানিকটা কমলেও করোনা ইতমধ্যেই গ্রাস করেছে ইটালি, স্পেন, ইরান প্রভৃতি দেশকে। তবে এই সব দেশের থেকে আক্রান্তের সংখ্যা বেশি এই মুহূর্তে আমেরিকায়। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার।শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার নতুন করে আরও ৫০ জন চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
চিনে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৩০০০-এরও বেশি মানুষের। তবে সেই সংখ্যা ছাড়িয়ে বর্তমানে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। আমেরিকায় COVID-19 ভাইরাসে আক্রান্ত ৮২ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন প্রান হারিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।
ভারতেও দ্রুত ছড়িয়ে পড়ছে নোভেল করোনা ভাইরাস। আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতে আক্রান্ত ৭০০ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ১৮।আজ সকাল ১০ টায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিকদের মুখোমুখি হবেন। দেশজুড়ে লকডাউনের তৃতীয় দিনে স্তব্ধ রাস্তাঘাট, মানুষ সচেতন হচ্ছেন, বাড়িতেই থাকছেন মানুষ।
রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০, গোটা দেশে ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে লকডাউন, করোনার তৃতীয় পর্যায়ের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…