নিউজ

কোয়ারেন্টাইনে ব্যবহার করা হবে রেলের কোচ, অভিনব উদ্যোগ রেলের

করোনা আতঙ্কে গোটা দেশ লকডাউন, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় রেল ট্রেনের কোচকে কোয়ারেন্টাইন বানানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধু কোয়ারেন্টাইনই নয় রেলের বগিতে থাকার ব্যবস্থা করা হবে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য এমনটাই চায় রেল কতৃপক্ষ।

রেলের প্যান্ট্রি কার গুলিকে বানানো হবে মোবাইল কিচেন বানানোর এমন পরিকল্পনা করা হচ্ছে। প্যান্ট্রি কার কোয়ারেন্টাইনে থাকা রোগী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবার সরবরাহ করবে, এই মোবাইল কিচেনের মাধ্যমে বিভিন্ন স্টেশনে থাকা কোয়ারেন্টাইন কোচেও খাবার পাঠানো যাবে।পশ্চিম রেল এই কর্মকান্ডে প্রথম উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই কোন কোন জোনের কোন কোন স্টেশনে কোয়ারেন্টাইন কোচ রাখা হবে তাও চূড়ান্ত করে ফেলেছে। শহর থেকে দূর এলাকাতেও পাঠানো যাবে এই সব কোচ। পরিকল্পনা অনুযায়ী ট্রেনের একটি কোচে ন’জন করে থাকতে পারবে। ২০ হাজার কোচকে কোয়ারেন্টাইন হিসেবে গড়ে তোলা হবে।

রেলের উন্নতমানের কোচ গুলিতে কোয়ারেন্টাইন বানানোর হবে, তবে তা কিভাবে হবে,কেমন ডিজাইন হবে এসব নিয়ে আলোচনা চলছে, নির্দেশও পেয়ে গিয়েছেন রেল কতৃপক্ষ। এইসব রেল কোচ রাখার স্থান, এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রিক আলোচনাও ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। এইসব পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রয়োজনীয় বিষয়সমূহ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026