আগামীকাল, ২৬ জানুয়ারি গোটা ভারতজুড়ে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালিত হয়। সবদিকে চলছে প্রজাতন্ত্র দিবসের প্রাক-প্রস্তুতি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সোশ্যাল মিডিয়াতে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। বেশিরভাগ ভিডিওতে দেখা যাচ্ছে কোনো দেশাত্মবোধক গান বা সিনেমার হুবহু নকল করে অভিনয়। তবে এরমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখলে আপনারও মনে ধরবে।
২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দেখা গিয়েছে দুইজন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ দেশকে উৎসর্গ করে একটি দেশাত্মবোধক গানের ইন্সট্রুমেন্টাল বাজাচ্ছেন। আসলে ওই দুই ITBP জওয়ান জনপ্রিয় গায়ক কুমার শানুর দেশাত্মবোধক গান “মেরা মুলুক, মেরা দেশ” গানটির ইন্সট্রুমেন্টাল সুর বাজিয়েছেন। ভিডিওটি শেয়ার করে ITBP এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়াতে।
জানা গিয়েছে, ভিডিওতে রয়েছেন কনস্টেবল রাহুল খোসলা যিনি ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রটি বাজিয়েছেন এবং হেড কনস্টেবল পাসাণ শেরপা যিনি গিটার বাজিয়েছেন। দুজনেই অসম্ভব সুন্দর তালমিল প্রদর্শন করে দেশাত্মবোধক গানটির ইনস্ট্রুমেন্টাল সুর বাজিয়েছেন। তাঁদের প্রতিভার প্রশংসা করে ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই ভিডিওটিকে শেয়ার করে দুই ভারতীয় জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, “মেরা মুলুক, মেরা দেশ” এই গানটি ১৯৯৬ সালের বলিউড সিনেমা দিলজলে তে ছিল। এই গানটির লিরিক্স দিয়েছিলেন জাভেদ আখতার এবং গানটির কম্পোসিং করেছিলেন অনু মালিক। এছাড়াও এই গানটি কিছুদিন আগে গেয়েছিলেন জনপ্রিয় গায়ক কুমার শানু। এই গানটির ইন্সট্রুমেন্টাল ভার্সন গেয়ে ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন ওই দুই জওয়ান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…