ভাইরাল & ভিডিও

‘ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা’, কুমার শানুর গানে লিপ মেলালো কিলি পল, যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

বর্তমান যুগে গোটা দুনিয়াতে ট্রেন্ডে রয়েছে শর্ট ভিডিও বানানো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মত জনপ্রিয় সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। আমাদের দেশে বিভিন্ন হিন্দি বা আঞ্চলিক গানের লিপসিং করে অনেক কনটেন্ট ক্রিয়েটার জনপ্রিয়তা পেয়েছেন। তবে সম্প্রতি হিন্দি গান এবং বলিউডের প্রেম ছড়িয়ে গেছে আন্তর্জাতিক মহলে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে রয়েছেন তানজানিয়ার যুবক কিলি পল। বেশিরভাগ সময় নিজের বোন নিমার সাথে বলি স্টাইলে ভিডিও বানিয়ে ভারতীয়দের অগাথ ভালোবাসা পেয়েছেন তিনি।

কথায় রয়েছে, “সঙ্গীতের কোনো সীমানা নেই। ভাষা, ধর্ম সবকিছুর উর্ধ্বে সঙ্গীত।” এই কথা যে একশোভাগ সত্য তার প্রমাণ এই তানজানিয়ার ওই যুবক। তিনি হিন্দি ভাষা না বুঝেও বলি জগতের প্রেমে পড়েছেন। ২১ নভেম্বর প্রথম কিলির ভিডিও ভাইরাল হয়েছিল ভারতে। ওই ভিডিওতে ‘শেরশাহ’ ছবির ‘রাতেন লম্বিয়া’ গানে লিপ মিলিয়েছিলেন কিলি পল ও তাঁর বোন নিমা। তারপর থেকে কখনো তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিন্দি গানে লিপ মিলিয়ে গোটা ভারতবর্ষের মন জয় করে নিয়েছেন ওই যুবক।

ইনস্টাগ্রাম খুললেই এতদিন দেখা যেত কিলি কখনও অরিজিৎ সিং বা কখনও জুবিন নতিয়ালের গানে ভাইরাল হয়েছেন। তবে সম্প্রতি কিলি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে ওই তানজানিয়ান যুবক কুমার শানুর জনপ্রিয় গান, “ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা” গানে লিপ মিলিয়েছেন। সেইসাথে ভিডিওর ক্যাপশন দিয়ে লিখেছেন, “ভারতের পুরনো গান খাঁটি সোনা। ক্লাসিক্যাল মিউজিক সত্যিই সুন্দর। আশা করি আপনাদের সবার পছন্দ হবে।” এই ভিডিও পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে।

কিলি পলের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা চোখের পলকে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওটি অগুনতি মানুষ দেখে নিয়েছেন। এছাড়া ভিডিওটি লাইক করেছেন প্রায় ১.৩ মিলিয়নের কাছাকাছি মানুষ। কিলির হিন্দি গানের প্রতি এমন ভালোবাসা দেখে প্রশংসা করেছেন অনেক ভারতীয় নেটিজেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে কিলির ভিডিও বারংবার ভাইরাল হওয়ার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ভারতের লোকেরা আমাদের ভালোবাসা নিচ্ছে, আমরা তাতে কৃতজ্ঞ। সঙ্গীতের কোনো সীমানা নেই। ভারতীয়রা চায় আমরা আরও ভিডিও করি। আমরা তাই করব। সঙ্গীত মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026