মাধ্যমিক পাশ করলেই এবার চাকরির সুযোগ দিচ্ছে আইটিবিপি। বেতন হবে প্রায় লাখ টাকার কাছে। এমনটাই জানা গিয়েছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আসলে, আইটিবিপি ৩৭ টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ করবে। তাই ইচ্ছুক প্রার্থীরা এখনই আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। তবে তার আগে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে চাকরির সম্পর্কে সবিস্তারে জেনে নিন।
জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ বা মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ওই প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। মোট ৩৭ টি পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে পুরুষদের জন্য ৩২ টি পদ রয়েছে এবং মহিলাদের জন্য ৫ টি পদ রয়েছে।
কি করে আবেদন করতে হবে?
ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের প্রথমে আইটিবিপি অফিশিয়াল ওয়েবসাইট www.itbpolice.nic.in এ যেতে হবে। তারপর সেখানে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। জেনারেল, ওবিসি এবং EWS বিভাগের প্রার্থীদের ফর্ম ফিলাপের জন্য ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। তবে SC বা ST দের আবেদন ফি দিতে হবে না। গতকাল ১৬ জুলাই থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৪ আগস্ট, ২০২২ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করার পর যোগ্য প্রার্থীদের শারীরিক দক্ষতা, ডিটেইল মেডিকেল পরীক্ষা, রিভিউ মেডিকেল পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা অব্দি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…