বাংলা সিরিয়াল

Tiyasha: আচমকা হাসপাতালে ভর্তি হলেন ‘কৃষ্ণকলি’, কী হয়েছে অভিনেত্রীর? উদ্বিগ্ন ভক্তরা

জি বাংলার পর্দায় ‘কৃষ্ণকলি’ ইতি টেনেছে বছরের শুরুতেই। তারপর থেকে সেভাবে ধারাবাহিকে দেখা যাচ্ছিল না অভিনেত্রীকে। তবে সম্প্রতি জানা গিয়েছিল, তিয়াসা লেপচা খুব শীঘ্রই সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছেন স্টার জলসার পর্দায়। এর মাঝেই খারাপ খবর দিলেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী।

চলতি মাসেই আসন্ন ধারাবাহিকের প্রোমো শুট হওয়ার কথা ছিল। তবে তিয়াসা হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় শুটিং থেকে প্রোমো শুট পিছিয়েছে সবটাই। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন তার ভক্তরা। উদ্বিগ্ন হয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেকেই। কি হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিয়াসা। দীর্ঘদিন ধরেই এমন সমস্যায় ভুগছেন তিনি। আর এই কারণবশতই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে আপাতত বাড়ি ফিরে এসেছেন তিনি। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিয়াসা, জানিয়েছেন নিজেই। এই মুহূর্তে বিশ্রামে অভিনেত্রী। উল্লেখ্য, তার দ্রুত সুস্থ হওয়ার কামনায় তার ভক্তরা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের আলাদা একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিয়াসা। সেখানে ভ্লগিংও করেন তিনি। অভিনেত্রী খুব অল্পসময়ের মধ্যেই দাঁড় করিয়ে ফেলেছেন নিজের চ্যানেল। ভ্লগিংয়ের পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম জনপ্রিয় নন তিনি। আপাতত তাকে আবারো ছোটপর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন তার ভক্তমহল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026