আগামীকাল সকাল থেকেই কার্যকর হতে চলেছে নতুন জিএসটি হার। জি এস সি কাউন্সিলের বৈঠক অনুযায়ী একাধিক পণ্যের উপর থেকে কর ছাড়ের সুবিধা তুলে নেওয়া হবে। এরপরে আগামীকাল থেকেই ওই সমস্ত পণ্যের দাম বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে জিএসটি কাউন্সিলর তরফ থেকে। ছাপার, আকার এবং লেখার কালির দাম বৃদ্ধি পাবে।আগে এই পণ্যের উপরে জিএসটি আর ছিল মাত্র ১২% কিন্তু এবারে সেটা দাঁড়াবে ১৮ শতাংশে। এছাড়াও ছুরি, পেন্সিল সার্পনার, ব্লেড এবং চামচের উপরে ধার্য জিএসটি ১২% থেকে বেড়ে ১৮% হচ্ছে।
পাম্প থেকে শুরু করে ডিপ টিউবওয়েল টারবাইন পাম্প, সাবমারসিবল পাম্প, বাইসাইকেল পাম্প এর উপর জিএসটি ১২ থেকে ১৮ পার্সেন্ট হচ্ছে। অন্যদিকে বীজ, ডাল বাছাই করা মেশিন, পরিষ্কার করা, মেশিন পেশাই কলে ব্যবহার করা মেশিনের উপরে জিএসটি ৫% থেকে বেড়ে ১৮% হচ্ছে। এলইডি ল্যাম্প, যে কোন লাইট এবং ধাতব সার্কিটের উপর জিএসটি বাড়ছে ১২% থেকে ১৮%। তাছাড়া রাস্তা, ব্রিজ, রেল, মেট্রো এবং চুল্লির কাজের উপরে এবার ১২ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।
চামড়ার সামগ্রী, জুতো, মাটি থেকে তৈরি করা ইট, সোলার ওয়াটার হিটার, সোলার প্যানেল এবং সিস্টেম, টেট্রা প্যাক, ইলেকট্রনিক ওয়েস্ট, পেট্রোলিয়াম এবং মিথেন এর উপরে ধার্য করা জিএসটি ১৮ শতাংশ হতে চলেছে। পালিশ করা ডায়মন্ডের উপর জিএসটি বেড়ে হচ্ছে ১.৫ শতাংশ। এছাড়া স্বল্পকালীন থাকার বন্দোবস্ত,রেস্তোরাঁ এবং মোবাইল ফুড সার্ভিস এর মতো বিভিন্ন পরিষেবার সঙ্গে ইন্ডিয়ান হোটেলস এর দাম বাড়ছে। অন্যদিকে চেক ইস্যু করার জন্য ব্যাংক এতদিন পর্যন্ত যে ফি গ্রহণ করে তার উপরে জিএসটি ধার্য করা হবে। ১০০০/দিনের কম রেটের হোটেলের উপরে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে।
জিএসটি কাউন্সিল সরাসরি জানিয়ে দিয়েছে এবার থেকে প্যাকেটজাত এবং লেবেল আঁটা খাদ্যের সামগ্রির ক্ষেত্রে ৫% জিএসটি ধার্য করা হয়েছে।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…