বিনোদন

‘আমি কাকে লঞ্চ করব সেটা আমার ব্যাপার’, বললেন করন জোহর, দেখে নিন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সুশান্তের মৃত্যু নিয়ে চারিদিকে যখন হইচই পড়ে গিয়েছে ঠিক সেই সময় পরিচালক করণ জোহারের একটি ভিডিও প্রকাশ্যে এল। ইতিমধ্যেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই প্রবীণ পরিচালক। সুশান্তকে নিয়ে করা তার শোকবার্তায় যথেচ্ছ ট্রোল করা হয় করণকে নিয়ে, এরপর কঙ্গনা রানাওয়াতের ‘মুভি মাফিয়া’ ট্যাগ লাগানো বিস্ফোরক মন্তব্য করণের বিরুদ্ধে যজ্ঞে ঘৃতাহুতি ঢালে।

ইন্ডাস্ট্রিতে স্টারকিডদের গডফাদার করন জোহরের এক অন্যরূপ দেখা গেল একটি ছোট্ট ভিডিয়োয়। উক্ত সাক্ষাৎকারে করণ কে প্রশ্ন করা হয় কেন তিনি শুধুমাত্র স্টারকিডদের লঞ্চ করেন এবং অন্য কাউকে করেন না? উত্তরে করণ ভীষণ রেগে গিয়ে জবাব দেন, তিনি কারোর দায়িত্ব নিয়ে রাখেননি, তার যাকে ইচ্ছা হবে তাকেই লঞ্চ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি নিজের মাসির ছেলেকে লঞ্চ করবেন নাকি অন্য কাউকে সেটার সিদ্ধান্ত একমাত্র তিনি নেবেন অন্য কেউ নয়, তাই এই সকল প্রশ্ন করণের কাছে যুক্তিহীন।

উত্তর দেবার সময় একটি অপ্রীতিকর শব্দও উচ্চারণ করে ফেললেন পরিচালক যা ধরা পড়েছে ক্যামেরায়। বর্তমানে করণ জোহর, সালমান খান, সঞ্জায় লীলা বানসালি, একতা কাপুর এদের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে ঠিক সেই সময় এমন একটি ভিডিও ভাইরাল হওয়া করণের ব্যক্তিগত জীবনে কতখানি প্রভাব ফেলবে তা তো সময়ই বলবে। যদিও ইতিমধ্যেই করণ সহ আরো ৮ জন নামিদামি প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন দেখুন করণের সেই ভিডিও যেখানে তিনি অহংকার নিয়ে এই উত্তর দিলেন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026