রাজ্য

“আধিকারিকদের মনে রাখা উচিৎ, এই সরকার চিরদিন থাকবেনা,” বক্তব্য জেপি নড্ডার

রাজ্যের প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তুলে প্রশাসনিক কর্তাদের হুঙ্কার দিলেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বুধবার কলকাতায় দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন নড্ডা। তারপর তাকে দেখা যায় রাজ্য সরকারের তুমুল সমালোচনা করতে। এইদিন নড্ডা বলেন, ২০২১ এ রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে দিতে। সাথে হুঙ্কার দেন প্রশাসনিক কর্তাদের।

রাজ্য প্রশাসনের রাজনীতিকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্রোহ করে আসছে পদ্মশিবির সহ অন্যান্য বিরোধীদল। এই নিয়ে একাধিক টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এইবার সেই একই অভিযোগ তুলতে দেখা গেল সর্বভারতীয় বিজেপি সভাপতিকে। সাথে হুঁশিয়ারি ও দিয়েছেন নড্ডা।

এইদিন নড্ডা কলকাতায় বলেন,”আমাদের বিধায়ক দেবেন্দ্রনাথকে হত্যা করা হয়েছে। পড়ে সেটিকে চালিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা বলে। থানার সামনে হত্যা করা হল মণীশ শুক্লাকে। স্বয়ংক্রিয় বন্দুক করা হল তাকে খুন করতে। খুন করল দুষ্কৃতীরা। কিন্তু কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলনা। কাউকে গ্রেফতার করা হল না।”

এর পরেই রাজ্যের আইন শৃঙ্খলার ওপর রাজনীতিকরনের অভিযোগ করতে দেখা গেল নড্ডাকে। তার বক্তব্য,”রাজ্য যে ভাবে আইন শৃঙ্খলাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে তারা, পুলিশকে যেভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে, তাতে আমার কেবল একটাই কথা বলার আছে, সরকারি আধিকারিকদের এটা মনে রাখা উচিৎ, যে এই সরকার চিরদিন থাকবেনা। ২০২১ এ আসবে বিজেপি। বিজেপি সরকার গড়বে এখানে।”

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যদিকে এইদিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অনেকটাই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে শাসক শিবিরকে। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই শুরু করা হয়েছে দলীয় সভা। টার্গেট ২০২১ বিধানসভা ভোট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026