রাজ্য

‘অসহিষ্ণুতার আরেকনাম মমতা’, রাজ্যে নেমেই তৃণমূল সুপ্রিমোকে তোপ জেপি নড্ডার

অসহিষ্ণুতার আরেকনাম মমতা। বুধবার কলকাতায় পৌঁছে প্রথম ভাষণে তৃণমূল ভাষণে এমনটাই বলতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে। এইদিন কলকাতার বিজেপি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি ঘোষণা করেন,”কার্যালয় থেকেই শুরু করা হবে মমতা সরকারকে উপড়ে ফেলার পরিকল্পনা।”

এইদিন বক্তব্যের শুরুতে নড্ডা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি উক্তি স্মরণ করেন। তার পর তিনি বলেন, উনি আমাদের পাঠ শিখিয়েছেন শৃঙ্খলার সাথে সহিষ্ণুতার। এরপরই তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । তিনি বলেন,”অসহিষ্ণুতার আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দৃষ্টিতে মতের আদান প্রদানেই প্রধান প্রজাতন্ত্রের সৌন্দর্য। সেই দিক থেকে মতের আদান প্রদানের দিক থেকে বিখ্যাত বাংলা। এখানে রয়েছে বিশ্বভারতী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এখানে। তিনি যে বাবে সমাজকে পথ দেখিয়েছিলেন সেই বিষয়ে আমরা সকলে জানি। অন্যদিকে গোটা বিশ্বকে রাস্তা দেখিয়েছেন শ্রী অরবিন্দ। কিন্তু আজ এখানে অসহিষ্ণুতার বাস। কি করে এখানে অসহিষ্ণুতা বাড়ে আমি দেখছি।”

অসহিষ্ণুতার উদাহরণ দিত দিতে নড্ডা বলেন,”লকডাউনে যখন আমাদের কর্মীরা সকলে জনসেবায় নিযুক্ত ছিলেন , তখনও তাদের বাধা দিতে শুরু করেছিলেন মমতা জি। তিনি কোনও চেষ্টাই বাদ দেননি। দিলীপ দাকে গ্রেফতার করা হয়েছিল। ওনাকে বেরোতে দেওয়া হয়নি। সুভাষ সরকারকে বেরোতে দেওয়া হয়নি। সাংসদের বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গৃহবন্দি করে রাখা হয়েছিল অর্জুন সিং, জন বারলা, দেবশ্রী চৌধুরী, সুকান্ত মজুমদার, জয়ন্ত রায়, নীশিথ প্রামাণিককেও। তার পরেও এরা উৎসাহ দিয়েছেন কর্মীদের। বণ্টন করেছেন ১ কোটি ৬ লক্ষ খাবারের প্যাকেট।”

এই দিন কেবল কলকাতার প্রধান কার্যালয় নয়। নড্ডা উদ্বোধন করেছেন আরও ৯টি কার্যালয়। কার্যালয়ে থাকবে ই-লাইব্রেরি, এটিও জানিয়েছেন নড্ডা নিজে। ছোট বড় বৈঠকের জন্য থাকবে আলাদা কনফারেন্স রুম। থাকবে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026