মুম্বাইয়ে বসে মারাঠি ভাষাকে অপমান করা মুখের কথা নয়। তাও আবার বিগ বস ১৪ র ঘরে, যেখানে ক্যামেরা অতন্দ্র প্রহরীর মত চারিদিক ঘুরে যাচ্ছে। এরই মাঝে শানু-পুত্র জান প্রতিযোগী নিকি তাম্বোলিকে জানান যে তাঁর সঙ্গে যেন মারাঠি ভাষায় কথা না বলা হয়। মারাঠি শুনলে অস্বস্তি হয়। এমনটাই বলেছেন শানু-পুত্র জান। ব্যাস তাতেই চটেছেন শিব সেনা ও MNS।
এমনিতেই, বিগ বসের ঘরে ঢোকার মুহূর্ত থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জান কুমার শানু (Jaan Kumar Sanu)। এবার মারাঠি ভাষার অপমানের জন্য শিবসেনা হুঙ্কার দেয় এই শো বন্ধ করার নয়তো এই প্রতিযোগীকে বের করে দেওয়ার।
শেষে ক্ষমা চায় বিগ বস ১৪ র কর্তৃপক্ষ এবং জান কুমার শানু নিজেও। তিনি বলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে মারাঠি ভাষার অপমান করেননি। কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।
এদিকে বিগ বস ১৪ র আরেক প্রতিযোগী রাহুল বৈদ্য এই সুযোগে কমেন্ট করে বসেন যে এখানেও নেপটিজিম। কুমার শানুর ছেলে হওয়ার জন্য এই যাত্রায় বেঁচে গেলেন জান। এবং রাহুল এও বলেন যে জান নেপোটিজমের কারণেই এই শোয়ে জায়গা পেয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…