লকডাউনের সময় দীর্ঘ দিন ধরে বন্ধ জিম, ফলে ফিটনেস উত্সাহীরা ভীষণ মিস করেছেন তাদের জিমখান। এখন প্রায় সব জিম খুলে গেছে। কিন্তু খুললে হবে কি? যদি আপনি বেকে বসেন, যদি আলিস্যি আপনার ঘাড়ে চেপে বসে তখন কি আর শরীরকে বাগে আনা যায়? সেরকমই নাস্তানাবুদ হলেন এক ট্রেনার।
টলি পাড়ার এই ট্রেনার অঙ্কুশকে শরীর চর্চায় সাহায্য করেন, আজ সেই ট্রেনার অঙ্কুশের পা ধরে টানাটানি করে বাগে আনতে চাইছেন। কিন্তু অঙ্কুশও বাচ্চাদের মতন আবদারের গুঁতোয় জিমে যেতে নারাজ। একেবারে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থায় অঙ্কুশের একটাই উক্তি “আর পারব না, পারব না”। এদিকে ট্রেনারও পা হিঁচড়ে অভিনেতাকে নিয়ে যায় শরীরচর্চা করাতে। দেখুন সেই মজার ভিডিও।
অঙ্কুশের এই করুণ অবস্থা দেখে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর মতো টলি সেলেবরা একেবারে হেসেই খুন। শুধুই কি সেলেব? অঙ্কুশ হাজরা যা করলেন, তা দেখে একেবারে হেসে লুটোপুটি নেটিজেনরা। অঙ্কুশ যেই মাত্র তাঁর এই ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেন সেই মাত্র তা বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…