সম্প্রতি ‘বিগ বস’ 14 শুরু হয়েছে। বিগ বসের ঘরে বেশির ভাগ প্রতিযোগীই এসেছেন অভিনয় জগৎ থেকে। শুধুমাত্র জান,রাহুল,সারা তিনজন এসেছেন সঙ্গীত জগত থেকে। নিত্যদিন বিগ বস হাউসে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। এই সব কিছুর মধ্যে সম্প্রতি জান,জেসমিন ভাসিন,সারা গুরপাল,নিকি তাম্বোলি নিজেদের শৈশবের কথা বললেন। এই কথোপকথনের সময় জান বলেন যে,তাঁর কাছে তাঁর মা-ই একাধারে তাঁর মা এবং বাবা। যখন তিনি মায়ের গর্ভে ছিলেন,তখন তাঁর মা-বাবা আলাদা হয়ে যান।ছোট থেকেই তিনি তাঁর মায়ের কাছে বড় হয়েছেন।এমনকি জান বলেন,বিগ বসে আসার আগে তিনি তাঁর মা-এর দেখাশোনা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। কিন্তু তাঁর মা তাঁকে আশ্বস্ত করেন। জান বলেন যে,তিনি ভালোবাসার ব্যাপারে তাঁর মায়ের মতই প্রাচীনপন্থী।তিনি মনে করেন,জীবনে একজনকেই নিজের হৃদয়ে বসত করতে দেওয়া যায়।
প্রসঙ্গত,গায়ক কুমার শানুর সঙ্গে তাঁর স্ত্রী রীতা ভট্টাচার্যের বিবাহ-বিচ্ছেদ হয় 1994 সালে।সেই সময় রীতা ছয়মাসের গর্ভবতী ছিলেন। জানকে ছোট থেকে তাঁর মা বড়ো করে তুলেছেন। ছেলেকে একা মানুষ করে তোলার রাস্তা সেদিন রীতার কাছে যথেষ্ট কঠিন ছিল। জানের প্রকৃত নাম জয়েশ ভট্টাচার্য। তিনি ছোট থেকে কোলকাতাতেই মানুষ।তিনি পড়াশোনাও করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
কুমার শানু রীতার সঙ্গে ডিভোর্সের পর সালোনীকে বিয়ে করলেও রীতা কিন্তু একাই ছিলেন। তাঁর কাছে বিয়ে ছিল এক তিক্ত অভিজ্ঞতা। রীতা তাঁর জানের মধ্যেই তাঁর প্রাণকে,তাঁর বেঁচে থাকার কারণকে খুঁজে পেয়েছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…