জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কি করে বলবো তোমায় ‘-এর সেটে এখন চলছে জমজমাট ড্রামা। কর্ণ ও রাধিকার মনোমালিন্য চরম আকার ধারণ করেছে। রাধিকা এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাড়ির মহিলারা বারবার আটকানোর চেষ্টা করলেও রাধিকা তার সিদ্ধান্তে অনড়। দর্শকদের কাছে এখন একটাই প্রশ্ন,তাহলে সত্যিই কি রাধিকা চলে যাবে কর্ণের জীবন থেকে!
প্রসঙ্গত,এই সিরিয়ালে বিবাহ পর্বের পর থেকে শুরু হয়েছে তুমুল মনোমালিন্য। এই মনোমালিন্য প্রথমে ছিল কর্ণ ও তার মায়ের মধ্যে। রাধিকা কর্ণ ও তার মায়ের মনোমালিন্য মিটিয়ে দুজনকে কাছাকাছি আনে। কর্ণের মা রাধিকাকে বাড়ির আদর্শ বৌ হিসাবে মেনে নেন। এর মধ্যেই রাধিকা ও কর্ণের জীবনে প্রবেশ করে তৃষা।
এত সমস্যার মধ্যে দর্শক এখন অপেক্ষায় রাধিকা ও কর্ণের বস-এমপ্লয়ি সম্পর্ক কবে দাম্পত্য সম্পর্কে পরিবর্তিত হবে,কবেই বা তাঁরা রাধিকা ও কর্ণের রোমান্টিক রসায়ন দেখতে পাবেন!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…