নিউজ

কাঁঠাল ভীষণ প্রিয় ছিল প্রণব মুখোপাধ্যায়ের, গ্রামের বাড়ি থেকে কাঁঠাল আনতে বলেন ছেলেকে

শ্রেয়া চ্যাটার্জি – ভারতীয় রাজনীতির এক নক্ষত্র পতন হল গতকাল। বেশ কয়েক দিন হাসপাতালে অসুস্থ থাকার পরে গতকাল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা যান। প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন তিনি। দক্ষ হাতে সামলেছেন সমস্ত কিছু। এসব কিছু সত্বেও তিনি ভুলতে পারেনি তার বাঙালিয়ানাকে, তার গ্রামের বাড়িকে। হাসপাতলে ভর্তি হওয়ার কয়েক দিন আগেও তার কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছিল এবং ছেলের কাছে আবদার করেছিলেন গ্রামের বাড়ি থেকে সে যেন কাঁঠাল নিয়ে আসে।

বীরভূমের কিন্নাহার এর নিজের গ্রাম মিরাটির কাঁঠাল তাঁর বড় প্রিয় ছিল। ছেলে ও বাবার আবদার কে উপেক্ষা করতে পারেনি। সেও বাবার কথা অনুযায়ী, তার বাবার মিরাটি গ্রাম থেকে প্রায় ২৫ কেজি ওজনের একটি পাকা কাঁঠাল নিয়ে এসেছিলেন। প্রণব বাবু ছিলেন ব্লাড সুগারের রোগী, কিন্তু তাও তার এই গ্রামের বাড়ির কাঁঠাল খেয়েও সুগার এতোটুকু বাড়েনি।

তারপর এই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১০ই আগস্ট দিল্লির সেনার রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন তিনি। সেই জমাট বাঁধা রক্ত বার করতে তার মাথায় অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের আগে পরীক্ষা করতে গিয়ে তিনি করোনাভাইরাস এ আক্রান্ত তাও ধরা পড়ে। এই ভাবেই কয়েকদিন আস্তে আস্তে ভাল হয়ে ওঠা আবার কখনো মন্দ হওয়া এইভাবেই চলছিল। গতকাল শেষ হয়ে যায় সমস্ত যুদ্ধের। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজনীতিতে দাপটের সঙ্গে নিজের কাজকর্ম করার পরেও তিনি ছিলেন আদ্যোপান্ত একজন বাঙালি মানুষ। এতকিছুর পরেও তিনি তার নিজের গ্রাম এবং গ্রামের গাছের হওয়া কাঁঠালকে ভুলতে পারেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026