সুশান্ত মামলার প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই ইডি, সিবিআই ও নারকোটিক্স ব্যুরোর ত্রিফলা জেরা চলছে তাঁকে নিয়ে। আর্থিক তছরুপের পাশাপাশি মাদক চক্রেও জড়িয়ে গেছে তাঁর নাম। এর মধ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে আত্মপক্ষ সমর্থন করতেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি, আগ্রার একটি স্কুলে পড়াকালীন তাঁর সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে আসে ওই স্কুলের শিক্ষকদের মুখ থেকে।
মাত্র বছর পাঁচেক রিয়া পড়েছিলেন আগ্রার সেন্ট ক্ল্যারিস স্কুলে। এখনো তাঁকে মনে রেখেছেন বেশ কিছু শিক্ষক। পড়াশোনায় প্রথম হওয়ার সঙ্গে সঙ্গে খেলাধুলোতেও পারদর্শী ছিলেন অভিনেত্রী। বাস্কেট বলে হারিয়ে দিয়েছিলেন তিন বছরের বড় সিনিয়রদেরকেও। ওই স্কুলেরই একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে এবার।
স্কুলের পোশাক পরা চারজন ছাত্রী আধ বসা ভঙ্গিতে ছবিতে। পিছনে স্কুলের ফাদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ছাত্রীদের মধ্যে বাঁ দিক থেকে তৃতীয় জন্যই যে স্কুলের রিয়া চক্রবর্তী, তা বুঝতে বিশেষ সমস্যা হচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…