বিনোদন

কি হয়েছে জ্যাকলিনের? ব্র্যান্ডের শ্যুটিংয়ের কাজে কেন বাধা পেলেন অভিনেত্রী?

সন্ন্যাসিনী থেকে নায়িকা হওয়ার যাত্রাপথে বাধ সেধেছিল একটি জিনিস। আর সেটি হল ছেলেদের উপর ক্রাশ। চট করে ছেলেদের প্রেমে পরে যাওয়া এই মহময়ী অভিনেত্রীর আর নান হয়া হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেস ২ এর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ় জানান, “কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। নান-রা আমাদের ক্লাস নিতেন। ওঁদের লাইফস্টাইল বেশ লাগত আমার। রোজ চার্চে যেতাম। গান গাইতাম। মনে হত আমার আর কোথাও যাওয়ার দরকার নেই।” এরপর এও জানান, ““তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগল। আর আমি বুঝে গেলাম। নান হওয়া আমার কম্ম না।” তবে এই নায়িকা বর্তমানে বলিউড প্ল্যাটফর্মে একজন সফল অভিনেত্রী, ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ সিনেমা দিয়ে বলিউডে জার্নি পাকা করেন তিনি।

সম্প্রতি একটি খবর জানা গিয়েছে যে, এই অভিনেত্রী করোনায় আক্রান্ত। তড়িঘড়ি টেস্টও হয়, সুখবর এই যে তাঁর রিপোর্ট নেগেটিভ। না তাঁর না হলেও, শ্যুটিং ফ্লোরে কয়েকজনের রিপোর্ট পজিটিভ আসে। আনলক পর্ব শুরু হতেই শ্যুটিংয়ের কাজ শুরু করেন জ্যাকলিন। একটি ব্র্যান্ডের শ্যুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকলিনের প্রায় গোটা ইউনিটকে। শ্যুটিং শুরু হবার সময়েই ওই ইউনিটের ২ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়ে, তাঁদের কোয়ারেন্টিন করা হয়েছে।

প্রসঙ্গত, লকডাউন চলাকালীন, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী জ্যাকলিন ফার্নান্ডেজ় সলমন খানের পানভেলের ফার্মহাউসেই ছিলেন। অবাক হওয়ার কিছুই নেই, এই লকডাউন পিরিয়ডে একটি গানের মিউজ়িক ভিডিয়ো (‘তেরে বিনা’) তৈরি করে ফেলেছেন সলমন, সেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রীও। সেই ভিডিয়োতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন। সলমন এক্লেটি সাক্ষাৎকারে এই গানের ভিডিও এ্যালবামের ব্যপারে বলেন, ‘‘মাত্র তিন জন মিলে চার দিনে একটি গানের ভিডিয়ো শুট করেছি। এটা আমার কাছে শিক্ষণীয়। আমাদের কোনও মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টও ছিল না।’’ তবে সবমিলিয়ে অভিনেত্রী একদম বিন্দাস সময় কাটাচ্ছেন, অহেতুক চিন্তা করবেন না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026