বর্তমানে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে। এই দলে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে টেস্ট ক্রিকেটে সুযোগ পাননি ভারতের অন্যতম সেরা স্পিনার চতুর চাহাল। এবার ভারতের দুই কিংবদন্তি স্পিনারকে ‘জঘন্য’ বোলার হিসেবে আখ্যায়িত করলেন পাকিস্তানি ক্রিকেটার আব্দুর রহমান। যা এই মুহূর্তে ভারতীয় সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় স্পিনাররা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন। রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, অনিল কুম্বলের মতো বিশ্বসেরা বোলার পেয়েছে ভারত। বর্তমানে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সেরা ২০ স্পিনার বোলারের তালিকায় ৩ জন ভারতীয় বোলার রয়েছেন। তবুও ভারতীয় স্পিনারদের নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছেন আব্দুর রহমান। ২০১২ সাল থেকে ভারতীয় স্পিনার বোলারদের জন্য ঘরের মাটিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ভারতীয় স্পিনারদের নিয়ে সমালোচনা করে রীতিমতো ভাইরাল হচ্ছেন আব্দুর রহমান।
আপনাদের জানিয়ে রাখি, এদিন নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সেরা বোলার প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে এমন বেফাস মন্তব্য করেন আব্দুর রহমান। তার মতে, রবীন্দ্র জাদেজা নিজের ক্যারিয়ারের প্রথম দিকে ছিলেন অতি জঘন্য বোলার। মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তবে যুজবেন্দ্র চাহালের ক্ষেত্রে তার মন্তব্য আরও ভীষণ আকার ধারণ করেছে। তিনি এদিন চাহালকে সরাসরি জঘন্য বোলার হিসেবে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, আব্দুর রহমান মনে করেন, যেকোনো ব্যাটসম্যান চাহলের বিরুদ্ধে খুব সহজেই রান করতে পারবেন। ওর বলে না আছে গতি আর না আছে স্পিন। চাইলে যে কোন ব্যাটসম্যান চাহালকে আক্রমণ করতেই পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…