সৌন্দর্য

Hair Fall Solution: চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি চান! অনুসরণ করুন এই ঘরোয়া টোটকাগুলি

প্রতিটি মানুষের কাছেই তার চুল ভীষণ প্রিয়। যেকোনো ধরনের সাজের সাথেই সকলেই চান নতুন করে নিজেদের চুলকে সাজাতে। তবে অনেকসময় চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয় একাধিক মানুষকে। আর সেই সমস্যা থেকে মুক্তি পেতে নানা ধরনের পথ অবলম্বন করেন অনেকেই। তবে সবসময় সেগুলি উপকারী হয় না চুলের পক্ষে। বলাই বাহুল্য, এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা চুলে প্রয়োগ করা হলে নিমেষেই দূর হতে পারে অসময়ে চুল ঝরে যাওয়ার সমস্যা।

১) নারকেল তেল- পরিমাণমতো নারকেল তেল নিয়ে গোটা মাথায় ভালো করে মেখে নিতে হবে। এমন করে তেল মাখতে হবে যাতে চুলের গোড়ায় সেটি পৌঁছায়। এটি গভীরে গিয়ে চুলের গোড়াকে মজবুত করে। পাশাপাশি চুলের কোমলতাও বজায় রাখে। অন্ততপক্ষে তেল মাখার এক ঘন্টা পরেই স্নান করতে হবে।

২) মেথি- এটি যেকোন গৃহস্থ বাড়িতেই থাকে। একটি পাত্রতে বেশ কিছুটা মেথি ভিজিয়ে রাখতে হবে। এরপরে সেই জল ছেঁকে নিয়ে মেথির পেস্ট বানিয়ে নিতে হবে। আর সেই পেস্ট চুলে লাগিয়ে এক ঘন্টা ছেড়ে দিতে হবে শুকানোর জন্য। তারপরেই নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে চুল। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

৩) আমলা- আমলার রস চুলের জন্য খুবই উপকারী। এই রস মাথার ত্বককে আদ্র রাখতে সহায়তা করে। এই রস অন্ততপক্ষে আধ ঘন্টা চুলে লাগিয়ে রাখার পরেই শ্যাম্পু করে নিতে হবে।

৪) দই- দই হল প্রবায়োটিক সমৃদ্ধ উপাদান। এটি অ্যাসিডিক পিএইচ তৈরি করে। এটি মাথার ত্বককে সতেজ রাখে। এই প্রক্রিয়া অবলম্বন করলে প্রথমে মাথায় দই লাগিয়ে আধঘন্টা রেখে দিতে হবে। পরে ভালো করে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিতে হবে।

৫) ভিটামিন- ঘন কালো সুস্থ চুলের জন্য প্রয়োজন ভিটামিন ই, ভিটামিন ডি ও ভিটামিন এইচ। এই তিনটি ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। ফলে যদি এই তিনটে ভিটামিনের অভাব পূরণ করা যায় তাহলেই, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026