বাম্পার লুক এবং ফিচার, বাজাজের সঙ্গে জুটি বেঁধে কম দামি ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসতে চলেছে YULU

মবিলিটি টেক কোম্পানি Yulu এবারে বাজারে নিয়ে এসেছে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার যেগুলিকে তৈরি করার জন্য তারা যুক্ত হয়েছে বাজাজ অটোমোবাইলস এর সঙ্গে। এই দুটি কোম্পানির যৌথ প্রচেষ্টায় দুটি নতুন স্কুটার বাজারে আসতে চলেছে যার নাম দেওয়া হয়েছে MIRACLE GR এবং DEX GR। এই দুটি স্কুটার ভারতে তৈরি করা হয়েছে এবং লাস্ট মাইল এবং ডেলিভারির কাজে মূলত এই দুটি ইলেকট্রিক স্কুটার কাজে লাগানো যেতে পারে। এই দুটিতেই এআই ভিত্তিক প্রযুক্তির ব্যবহার করেছে YULU। তবে ম্যানুফ্যাকচারিং এর দিকটা দেখে নিয়েছে বাজাজ। এর ফলে ভারতের আবহাওয়া এবং রাস্তার কথা মাথায় রেখেই এই নতুন দুটি স্কুটার তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট করে এখনো এই দুটি ইলেকট্রিক স্কুটারের এর দাম জানানো হয়নি।

এই দুটি কোম্পানির পার্টনারশিপ সম্পর্কে কথা বলতে গেলে, বিশ্বে এই ধরনের পার্টনারশীপ এই প্রথম হল, যেখানে একটি মবিলিটি টেক কোম্পানি এবং টু হুইলার কোম্পানি একসাথে জুটি বেধেছে। এর পিছনে একটাই উদ্দেশ্য, দেশে যাতে আরো বেশি পরিমাণ টেকসই এবং নিরাপদ ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা যায়। এই কোম্পানির সহ প্রতিষ্ঠাত এবং সিইও অমিত গুপ্তা এই পার্টনারশিপ নিয়ে বলছেন, মবিলিটির প্রয়োজনীয়তা এবং কাস্টমারদের আশা প্রতিদিন পাল্টে যাচ্ছে এবং সেই সঙ্গে ট্রেডিশনাল ওনারশিপ মডেলের ধারণা পাল্টে যাচ্ছে। প্রয়োজন ভিত্তিক ভেহিকেল তৈরি করা এবং শক্তিশালী এনার্জি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এখন প্রত্যেকটা কোম্পানির প্রয়োজন হয়ে উঠেছে।

চলতি বছরের শেষ দিকে এই কোম্পানিটি ভারতে প্রায় এক লক্ষ এই ধরনের মডেল নামাতে চলেছে। সেই দিকটা নজর রেখে কোম্পানি বছর শেষে নিজেদের গ্রোথ দশ গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বেঙ্গালুরু মুম্বাই এবং দিল্লিতে বেশ কয়েকটি স্টেশনে এই ইলেকট্রিক স্কুটার তৈরি করা হয়। ২০২৪ সালের মধ্যে এই স্টেশনের সংখ্যা প্রায় ৫০০ করতে চাইছে yulu। অন্যদিকে বাজাজ অটোমোবাইলের চিফ বিজনেস অফিসার এস রবি কুমার বলছেন, পরবর্তী প্রজন্মের জন্য এই মেড ইন ইন্ডিয়া ভেহিকেল অত্যন্ত কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

DeX GR ইলেকট্রিক স্কুটার এর ফিচার –

এটি একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল যার পাওয়ায়র দিকটি নিশ্চিত করতে দেওয়া হয়েছে স্টেট অফ দ্য আর্ট IoT প্রযুক্তি।

এর্গোনমিক্যালি মালপত্র বহন করার জন্য তৈরি এই ই-স্কুটার 15 Kg পর্যন্ত ওজন বহন করতে পারে।

চালকের আরামের সঙ্গে কোনও আপস করে না স্কুটারটি, সঙ্গে হাই প্রডাক্টিভিটি অফার করে।

নিরাপদ লেট-নাইট ডেলিভারির জন্য এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ব্রাইট হেড এবং টেইল লাইট।

Miracle GR ইলেকট্রিক স্কুটারের ফিচার –

এটি একটি স্মার্ট ডকলেস ইলেকট্রিক ভেহিকল, যার পাওয়ারের জন্য রয়েছে স্টেট অফ দ্য আর্ট IoT (ইন্টারনেট অফ থিংস) টেকনোলজি।

শহরাঞ্চলের ট্রাফিক কন্ডিশনের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারের সর্বাধিক গতি 25Km/h।

ওজনে খুব কম, সাধারণ স্কুটারের থেকেও হাল্কা, তবে গতি বাইসাইকেলের থেকে অনেকটাই বেশি।

ইউনিসেক্স তথা পুরুষ-মহিলা উভয়ের ব্যবহারযোগ্য। যে কোনও উচ্চতা এবং ওজনের মানুষজন এই ই-স্কুটারটি চালাতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026