বিনোদন

Roshni Bhattacharyya: রানী রাসমণিতে আর দেখা যাবে না জগদম্বাকে! শ্যুটিং এর শেষ দিনে আবেগপ্রবণ রোশনি

বিয়ের আর এক মাসের দেরীও নেই। ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রানি রাসমনির জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য। আগের সপ্তাহেই শ্যুটিং শেষে আড়ম্বরের সাথে ধারাবাহিকের সেটে প্রিয় জগদম্বার আইবুড়ো ভাত ওয়ার নানান মুহূর্ত ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর কিছুদিনের মধ্যে নতুন জীবনে প্রবেশ করতে চলেছেম তাই কিছুদিনের জন্য কাজ থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন অভিনেত্রী। রবিবার শেষবারের মতো শ্যুটিং করলেন রাসমনি সেটে।

এইদিন সুন্দর একটি কেক কেটে রাসমনি সেটে নিজের ফেয়ারওয়েলের মুহূর্তটা আরও স্মরণীয় করে তুললেন অভিনেত্রী। রবিবার শেষবারের মতো জগদম্বারূপে দেখা গেল সকলের প্রিয় রোশনিকে। গত আড়াই বছর ধরে ‘করুণাময়ী রানি রাসমণি’তে জগদম্বা হয়ে কাজ করছেন অভিনেত্রী। এই চরিত্রটার সাথে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে ছেড়ে যেতেও খুব মন খারাপ হচ্ছে ! তবে সব কিছুর শেষ তো আছে তাই সেটের সবাইও মনের কষ্টেই বিদায় জানালেন । এদিন জি বাংলার তরফে প্রিয় রোশনি কে ডেডিকেট করে কেক কাটার মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছিল।

এদিন এক সংবাদমাধ্যমকে রোশনি জানিয়েছেন, ‘আজ তিনি শেষবার জগদম্বা সাজলেন। আড়াই বছর ধরে এই চরিত্রে অভিনয় করছেন। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র, যে একদিকে বেশ তেজস্বী, অন্য দিকে পরিবারের প্রতি দুর্বল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিনি অভিনেতা হিসাবে, মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি।’ অভিনেত্রীর শেষ দিনের এই মুহূর্ত দেখে অনেকেই কষ্ট পেয়েছেন তবে অনেকে অভিনেত্রীর নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।আগামী ১৩ই ডিসেম্বর নিজের দীর্ঘ দিনের প্রেমিক তূর্য সেনের সাথে সাত পাকে বাধা পড়তে চলেছেন।

তবে এই ধারাবাহিকে এখনই জগদম্বার বিদায় হচ্ছেনা৷ হ্যাঁ এবার থেকে রাসমনি উত্তর পর্বে জগদম্বার চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় মিমি দত্তকে। জগদম্বার লুকে বেশ মানিয়েছে মিমিকেও। নতুন চরিত্র পেয়ে উচ্ছসিত মিমিও। তিনি এক সাংবাদমাধ্যমেএই চরিত্রে রোশনি এতদিন অভিনয় করেছে ওকে দর্শক খুবই ভালোবেসেছে, তাই এই চরিত্র তাঁর কাছে খুবই কঠিন হবে। তিনি একদিকে খুব আনন্দিত আবার অন্যদিকে উত্তেজিত। কতক্ষণে ফ্লোরে যাবেন, কো আর্টিস্টদের সঙ্গে দেখা করবেন, কতক্ষণে জগদম্বা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন, তার জন্য অপেক্ষা করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026