পলিটিক্স

Saayoni Ghosh: জামিন পেলেন যুবনেত্রী! ‘সত্যের জয়’ বললেন সায়নী

আটকের ২৪ ঘন্টা পার হওয়ার পর অবশেষে সোমবার জামিন পেলেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। সায়নীকে দু’দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। তবে শুনানি শেষে কিছু শর্ত দিয়ে বিচারক জামিন দিলেন যুবনেত্রী সায়নীকে। এদিন বিকেল পৌনে ৫টা নাগাদ তৃণমূল যুব নেত্রীকে আগরতলা আদালতে পেশ করা হয়। এদিন বিচারক জানিয়েছেন, তদন্তের স্বার্থে যখনই ডাকা হবে সায়নীকে তখন তাঁকে থানায় হাজিরা দিতে হবে বলে জানাল আদালত।

 রবিবার সক্কাল সক্কাল হোটেলে হানা দেন সেখানকার স্থানীয় পুলিশরা। সেখান থেকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে আগরতলা পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিষয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই পরিপ্রেক্ষিতে রবিবার তৃণমূল নেত্রীকে আগরতলা পূর্ব মহিলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এরপর তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গতকাল বিকেলে আটক করেন পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ।

সোমবারই তাঁকে আদালতে পেশ করে পুলিশ। দু’পক্ষের সওয়াল জবাবের পর ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পান সায়নী ঘোষ। তবে শর্ত এই তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। পাশাপাশি এইদিন তৃণমূল নেত্রীকে নিরাপত্তা দেওয়ার আরজি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেত্রীর জামিনের পর তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ জানান, “রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সায়নীকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ প্রমাণ না হওয়ায় জামিন পেলেন সায়নী।”

এরপর সায়নী সংবাদমাধ্যমকে জানান, এটা ‘সত্যের জয় হল’। রবিবার সায়নীকে পুলিশি জিজ্ঞাসাবাদের সময় থানায় একাধিকবার হামলা হয় বলে অভিযোগ করা হয় আর এর জন্যই সায়নীর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছে তৃণমূল। জামিনের পর সায়নীর অভিযোগ, “রবিবার রাতে থানায় তাঁকে হামলা কএয়া হয়েছিল। তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ অন্য থানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।” 

এদিন তৃণমূলের পক্ষ থেকে আরো এক অভিযোগ করা হয়। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবেই তৃণমূলের প্রচারের কাজ ভাসতে দেওয়ার জন্য প্রশাসনের তরফে এই কাজ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট। তার আগে আগামী মঙ্গলবার ছিল পুরভোটের প্রচারের শেষ দিন। আর কথামতো সোমবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভার পরিকল্পনা নষ্ট হয় তাই সায়নীকে গ্রেফতার করা হয়েছিল। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026