রাজ্য

“বাংলার রাজ্যপাল বলেই কোনও রাজনৈতিক দল ঘেঁষা নই”, বক্তব্য জগদীপ ধনখড়ের

এইদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সমস্ত রিপোর্ট প্রদান করেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বিকেলে হয় দুইজনের সাক্ষাৎ। রাজ্যপালকে ডেকে পাঠিয়ে শাহ তার কাছ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা এবং বাকি বিষয় সম্পর্কে খোঁজ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কার্যকলাপ নিয়ে অমিত শাহর কাছে উদ্বেগ প্রকাশ করেন জগদীপ ধনখড়। প্রায় এক ঘণ্টা আলোচনা সেরে বেরিয়ে এসে টুইট করে জানান ধনখড়।

নতুন বছরের শুরুতেই বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট জানতে চেয়ে রাজ্যপালকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ(Amit Shah)। শুক্রবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার আগে তিনি যান বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের বাড়ি। সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। যাকে ঘিরে রাজনৈতিক মহলে উসকে ওঠে জল্পনা। তারপর আগের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বৈঠক করেন শাহের সাথে।

এইদিন শাহের সাথে দেখা করার পরে সাংবাদিক বৈঠকে ধনখড় নিজের অবস্থান স্পষ্ট করেন। জানান যে, বাংলার রাজ্যপাল বলেই কোনও রাজনৈতিক দল ঘেঁষা নন। তিনি বলেন,”কোনও রাজনৈতিক দলের প্রতি কোনও সমর্থন নেই আমার। কোনও রাজনৈতিক দল কি করেছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমি কেবল রাজ্যের নিরাপত্তা, আইন শৃঙ্খলা আর রাজ্যবাসীর সুবিধা এবং অসুবিধা নিয়েই চিন্তিত।” সাংবাদিক প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকে এই নিয়েই তিনি বারবার রাজ্য প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করতে চাইছেন। রাজ্যপালকে “বিজেপির মুখপত্র” বলে বারবার শাসক শিবিরের তরফে যে অভিযোগ ওঠে, তা খণ্ডন করতেই ধনখড়ের এহেন বক্তব্য বলে মত রাজনৈতিক মহলের।

রাজ্য পুলিশ ও প্রশাসনকে নিয়ে যে তিনি কতখানি হতাশ, তা ফের দিল্লি থেকে সাংবাদিকদের জানালেন বাংলার রাজ্যপাল। বুধবার তাঁর সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাও জানিয়েছেন ধনখড়। বিধানসভা ভোটের আগে দিল্লি গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালের রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এর উপর নির্ভর করবে পরবর্তীতে কেন্দ্রের পদক্ষেপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026