ডিসেম্বরেই নতুন দল ঘোষণা করার কথা ছিল আব্বাস সিদ্দিকীর। কিন্তু, সেই তারিখ কিছুটা পিছিয়ে এবার ২১ জানুয়ারিতে নতুন দল ঘোষণা করতে চলেছেন আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। একুশে নির্বাচনকে পাখির চোখ করে তিনি নতুন দল ঘোষণা করতে চলেছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে আব্বাস সিদ্দিকী জানিয়েছেন, দলিত এবং পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের ১০টি দলকে একত্রিত করে তিনি ফ্রন্ট তৈরি করবেন। আগামী বিধানসভা নির্বাচনে ২৯৪ এর মধ্যে ২৯৪টি আসনেই প্রার্থী দেবে এই নতুন ফ্রন্ট।
বাংলা সফর করে গিয়েছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। এই সফরে তিনি কথা বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। একইসঙ্গে তিনি আব্বাসের সঙ্গে নতুন দল বা ফ্রন্ট তৈরি করে আগামী নির্বাচনে লড়ার ঘোষণা করে গিয়েছেন। তিনি আরো ঘোষণা করেছেন, আগামী নির্বাচনে আব্বাস সিদ্দিকী নতুন দল কে সামনে রেখে নিয়ে মিম লড়তে চলেছে। যদি আব্বাসের নতুন ফ্রন্টের সাথে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম একসাথে মিলে লড়াই করে তাহলে তৃণমূলের ভোট কাটার সম্ভাবনা প্রবল।
মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া এবং দুই ২৪ পরগণা জেলাতে প্রায় ১০ এআইএমআইএম এর। অন্যদিকে আব্বাস সিদ্দিকীর অনুগামী সংখ্যাও কিন্তু কিছু কম নয়। এই পরিস্থিতিতে দুটি শক্তি যদি একসাথে লড়াই করতে আসে তাহলে তৃণমূলের ১০ থেকে ১৫ লক্ষ্য ভোট তাদের দিকে চলে যেতে পারে।
অন্যদিকে, ফুরফুরা শরীফের আর এক পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui) জানিয়েছেন তৃণমূলের সঙ্গে এখনো সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। পাশাপাশি তৃণমূলের বেশকিছু পরিকল্পনা আছে। সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqulla Chowdhury), হাজী নুরুল ইসলাম (Hazi Nurul Islam) দের মত সংখ্যালঘু নেতাদের তৃণমূল এবার ভোটে কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিজের দিকে টানার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে এগোচ্ছে তৃণমূল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…