রাজ্য

নন্দীগ্রামে শুভেন্দুর অফিসে হল ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হল দলীয় পতাকা ও ব্যানার

একুশে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। জবাব পাল্টা জবাব এবং অন্যদিকে দলবদল নিয়ে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে যেমন শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে তোপ দেগেছেন, ঠিক অন্যদিকে শাসকদল শুভেন্দুকে ছেড়ে কথা বলেনি। কিন্তু এবার এই দ্বন্দ্ব ক্রমশ হিংসাত্মক হয়ে উঠছে। আজ অর্থাৎ শনিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুর করা হয়েছে। বিজেপির দাবি এই কাজ করেছে তৃণমূলের লোকেরা।

আজকে সন্ধ্যেবেলা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুর করা হয়। তার অফিসে থাকা আসবাবপত্র, মোটরবাইক ভাঙচুর করা হয়। দলীয় কাজে ব্যবহৃত বিজেপির পতাকা ফেস্টুন ছেড়ে দেওয়া হয়। সেই সময় অফিসে থাকা লোক কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচে। প্রসঙ্গত, গতকাল নন্দীগ্রামের কেন্দুয়াতে শুভেন্দু অধিকারীর সভায় ঢিল ছোড়ার অভিযোগ উঠেছিল। একইসঙ্গে তৃণমূল অভিযোগ করেছিল বিজেপি সমর্থকরা তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিড়ে দিয়েছে। তারই প্রতিবাদ করতে আজ মিছিল করেছিল তৃণমূল কর্মীরা। বিজেপি অভিযোগ করেছে সেই মিছিল থেকেই শুভেন্দু অধিকারীর অফিসে হামলা হয়।

শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা বলেছেন,”আমাদের পার্টি অফিসে ঢুকে তুলকালাম করে গেল তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ওরা। আমাদের ব্যানার হোডিং ফেস্টুন সবকিছু পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। অফিসের ভিতরে মোটরবাইকগুলি বার করে পুকুরে ফেলে দিয়েছে। আমরা এ বিষয়ে পুলিশে অভিযোগ জানাবো।” অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি সেক্স সুফিয়ান বলেছেন, “শুভেন্দু অধিকারীর অফিসে হামলা আমাদের দলের সাথে জড়িত না। বরং গতকাল বিজেপির লোকেরা আমাদের পতাকা ব্যানার ছিড়ে দিয়েছিল। এটা হচ্ছে নতুন ও পুরনো বিজেপির মধ্যে লড়াই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026