ঠাণ্ডা কমলেও পুল পার্টি করার মত অবস্থা মনে হয় এখনো আসেনি। কিন্তু প্রাক্তন মন্ত্রী এবং মালদহের দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর (Krishnendu Narayan Choudhury) জন্য অবস্থাটা অনেকটা পুল পার্টির। সম্প্রতি তাকে দেখা গেলো মালদহ ক্রীড়া সংস্থার সুইমিং পুলে ছেলেকে নিয়ে নেমে যেতে।
সামনের আর কিছুদিন এর মধ্যেই শুরু হবে বিধানসভা ভোটের কাউন্টডাউন। তখন আর নাওয়া খাবার সময় থাকবে না নেতাদের। তাই তার আগে চুটিয়ে পুল পার্টি উপভোগ করে নিলেন কৃষ্ণেন্দু। এদিন মালদহ ক্রীড়া সংস্থার পুলে এই পুল পার্টির আয়োজন করা হয়েছিল। সঙ্গে ছিল হিন্দি গানের বন্দোবস্ত। সেই পার্টিতেই প্রাণ খুলে নাচতে দেখা গেলো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। সেই পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তার সমর্থকরা।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে ছেলেকে নিয়ে জলে নেমে গেছেন কৃষ্ণেন্দু। তাকে দেখা গেলো ছেলেকে হাত ধরে টেনে নামাতে। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
কদিন আগে মালদা মেডিক্যাল কলেজের সুপারকে টুম্পা গানে নাচতে দেখা গেছিলো। সুপার অমিত দাঁ সেইদিন মেডিকেল কলেজের বরাৎপ্রপ্তদের আয়োজিত বনভোজনে তুমুল নেচেছিলেন। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়ে গিয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…