রাজ্য

অরূপ রায়কে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল, স্টেন বসানোর পর অনেকটাই স্থিতিশীল মন্ত্রী

অসুস্থ সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। ভরতি হয়েছেন কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাকে দেখতে সোমবার তথা আজ দুপুরে হাসপাতালে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভালোই রয়েছেন সমবায় মন্ত্রী, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন রাজ্যপাল। সূত্র হতে জানা গিয়েছে যে, অরূপ রায়কে দেখতে হাসপাতালে যেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

তার পরিবার সূত্রের খবর, ষাটোর্ধ্ব অরূপ রায়ের রয়েছে হাইপারটেনশন এবং ডায়াবেটিস। সেই কারণে তাকে প্রতিনিয়ত থাকতে হয় সাবধানে। তবে সম্প্রতি প্রশাসনিক এবং দলের কাজের বেশ অনেকটাই চাপ পড়েছে তার ওপরে। শনিবার সকাল থেকে বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে সেই সময় তাকে হাসপাতালে ভরতি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেই দিন বিকেলে হাওড়া তৃণমূল সদরের কার্যালয়ে দেখা গিয়েছিল তাকে। তখনই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন নেতা। বাড়ি চলে যান তিনি। রবিবার ভোর থেকে অসুস্থতা আরও বাড়ে। শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা শুরু হয় তার। এরপরই তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়।

ভরতির পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক পরীক্ষা নিরীক্ষা করে তার। অ্যাঞ্জিওগ্রাম এবং পরে অ্যাঞ্জিওপ্লাস্টি ও করা হয়েছে। এরপরই সমবায় মন্ত্রীর শরীরে স্টেন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, স্টেন বসার পর আপাতত স্থিতিশীল মন্ত্রী অরূপ রায়। আপাতত বেশ কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। অসুস্থ মন্ত্রীকে দেখতেই সোমবার উডল্যান্ডসে যান রাজ্যপাল। ভালই রয়েছেন বলে জানান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগে ঠিক একইরকম সমস্যা দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়। স্টেনও বসাতে হয়েছে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026