চেন্নাই: ২০১৮ সালের স্টারলাইট কারখানায় হিংসার ঘটনায় অভিনেতা রজনীকান্তকে সমন পাঠাল প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের কমিটি। তাঁকে ২০২১ সালের ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
২০১৮ সালে তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেল্টিং প্ল্যান্টে পুলিসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন আন্দোলনকারীরা। যেখানে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন আন্দোলনকারী। সেই ঘটনার প্রেক্ষিতেই ‘থালাইভা’ রজনী মন্তব্য করেছিলেন ‘আসামাজিক কাজকর্মই’ আন্দোলনকারীদের মৃত্যুর জন্য দায়ী। পাশাপাশি তিনি রাজ্য সরকারকে তাদের উপর ‘কঠোর পদক্ষেপ’ করার আহ্বান জানিয়েছিলেন।
এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই আন্দোলন। এর আগেও প্রাক্তন বিচারপতি অরুণা জগদীশনের প্যানেল রজনীকান্তকে সমন পাঠিয়েছে। কিন্তু হাজিরা দেননি তিনি।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজনীতিতে আসার কথা জানিয়েছেন রজনীকান্ত। তামিলনাড়ু নির্বাচনের ৫ মাস আগে নিজের দল তৈরির কথা জানান তিনি। টুইট করে তিনি লিখেছিলেন, ‘আমরা নিশ্চিতভাবে নির্বাচনে জিতব এবং সৎ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত, ধর্মনিরপেক্ষ দল আনব যেখানে জাত-পাত ও ধর্মের বিভেদ থাকবে না। একটি মিরাকেল ও চমৎকার অবশ্যই ঘটবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…