নিউজ

লন্ডনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দাবি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ফের লকডাউন আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্রুত গতিতে জীবাণু ছড়াচ্ছে, বলছেন স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক।

নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। রবিবার এই স্বীকারোক্তি করলেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। এর কয়েক ঘণ্টা আগেই লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ফের লকডাউন আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্রিসমাসের ঠিক আগেই নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষুব্ধ ব্রিটেনের জনসাধারণ।

এই পরিস্থিতিতে ক্রিসমাসের যাবতীয় অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। উৎসবের আনন্দ ম্লান হয়ে যাওয়ায় মনমরা লন্ডনবাসী। ইতিমধ্যেই ইংল্যান্ড থেকে পর্যটকদের ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে স্কটল্যান্ড। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ব্রিটেনে নতুন চেহারায় ফিরে এসেছে মারণ ভাইরাসটি। আগের চেয়ে যার সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি। স্বাভাবিকভাবেই বাড়ছে উৎকণ্ঠা। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক জানিয়েছেন, দুঃখজনক হলেও সত্যি, করোনা সংক্রমণের গতি আটকানো যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি যথেষ্টই ঘোরালো। এই অবস্থায় লন্ডনবাসীর কাছে তাঁর আবেদন, বড়দিনের সবচেয়ে বড় উপহার হবে, প্রতিটি মানুষ যদি নিজেকে ঘরবন্দি রাখেন। তা না হলে সংক্রমণ ঠেকানো মুশকিল।

লকডাউন জারি হওয়ায় ব্রিটেনের উদ্দেশে উড়ান বাতিল করেছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইতালি। বেস কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশও অনুরূপ সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026