রাজ্য

গ্রহণ করা হল শুভেন্দুর ইস্তফা, অবশেষে কাটল জল্পনা

শুভেন্দু অধিকারীর বিধায়ক পদের জটিলতা পত্র নিয়ে জটিলতা উঠেছে তুঙ্গে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে এইদিন ডেকেছিলেন বিধানসভায়। স্পিকারের ঘর থেকে বেরিয়ে এসে তিনি বলেছেন,”স্পিকার আমায় প্রশ্ন করেন আমি স্বেচ্ছায় ইস্তফাপত্র জমা দিয়েছি নাকি, হস্তাক্ষর আমার কিনা, কোনও চাপ প্রয়োগ করা হয়েছে নাকি। আমি তাকে বলছি, আমি আমার স্বেচ্ছায় জমা দিয়েছি ইস্তফাপত্র। সুস্থ মস্তিষ্কের সাথে। হস্তাক্ষরও আমারই। তিনি আমায় জানিয়েছেন যে আপনার ইস্তফাপত্র গ্রহণ করা হল। বাকিটা বলবেন স্পিকার মহোদয়।”

গত বৃহস্পতিবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সময় বিধানসভায় রিসিভ সেকশনে জমা নেওয়া হয়নি তার ইস্তিফাপত্র। পরের দিন অর্থাৎ শুক্রবার বিমান বসু সাংবাদিক সম্মেলনে বলেন, এই ইস্তফাপত্র গ্রহণ করা হবেনা। কারণ তার জমা দেওয়ার প্রক্রিয়াতে ছিল ত্রুটি। এমনটাই সেই দিন উল্লেখ করেছিলেন অধ্যক্ষ। তিনি বলেছিলেন,”যে ভাবে এই ইস্তফাপত্র শুভেন্দু অধিকারী জমা দিয়েছেন তা বৈধ নয়।” তারপরই এই ইস্তফাপত্রকে ঘিরে শুরু অয় রাজনৈতিক জল্পনা।

বুধবার বিধানসভায় গিয়ে তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়েন তিনি। তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে শুভেন্দু দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দিতে চেয়েছিলেন। ফলে অমিত শাহের সফরের আগেই ঘাসফুল শিবিরের সাথে তিনি মিটিয়ে ফেলেছেন তার সমস্ত সম্পর্ক। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য দেওয়া শুভেন্দুর পদত্যাগ পত্র গ্রহণ করলেন না বিমান বন্দ্যোপাধ্যায়।

গত বুধবার ৪ টের সময় বিধানসভায় গিয়েছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি জমা দেন তার পদত্যাগ পত্র। সেখানে উপস্থিত ছিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কারণে রিসিভ সেকশনে নিজের ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু। নিজের হাতে লেখা ইস্তফা পত্র জমা দিয়েছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে এইদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এমন ভাবে ইস্তফাপত্র জমা দেওয়া বিধি সম্মত নয়। তাতে রয়েছে বহু ত্রুটি। শুভেন্দুর হাতে লেখা ইস্তফাপত্রে উল্লেখ নেই কোনও তারিখের। তাছাড়া জানা যায়নি যে তিনি কোন কেন্দ্রের বিধায়ক। এই কারণ দেখিয়েই এইদিন গ্রহণ করা হয়নি তার পদত্যাগ পত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026