বলিউড

Jhanvi Kapoor: ফিট থাকতে নয়া উদ্যম শ্রীদেবী কন্যার, শরীরচর্চায় মত্ত অভিনেত্রী, ভাইরাল ভিডিও

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের শেয়ার করা একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রী হিসেবে জাহ্নবীর অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তারা রীতিমতো অপেক্ষা করে থাকে অভিনেত্রীর এক ঝলক পাওয়ার আশায়। তবে সাম্প্রতিক অভিনেত্রীর এই ঘাম ঝরানোর ঝলক মুগ্ধ করেছে তার ভক্তদের একাংশকে, সেকথা অবশ্য আলাদাভাবে বলার নয়। তবে অভিনেত্রী যে নিজের ফিটনেস নিয়ে বেজায় সচেতন, সেকথা নতুন করে না বললেও চলে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই তার একাধিক ঝলক মিলবে। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি অভিনেত্রী কয়েকদিন আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে ফিট থাকতে শরীরচর্চায় মত্ত হতে দেখা গিয়েছে শ্রীদেবী কন্যাকে। এদিন কমলা জিম পোশাকে একেবারে ক্যাজুয়াল লুকেই ছিলেন অভিনেত্রী। তার সাথে দেখা গিয়েছে জনপ্রিয় জিম ট্রেনার নম্রতা পণ্ডিতকেও। উল্লেখ্য, তার কাছেই শরীরচর্চার ট্রেনিং নিয়ে থাকেন তিনি। এদিন ঘড়ি ধরে নম্রতার সাথেই সিলেটস্ সেশনে মেতে ছিলেন অভিনেত্রী। জিমে অভিনেত্রীকে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছিল এদিন। তিনি যে রীতিমতো উপভোগ করেই পুরো ব্যাপারটি করছিলেন, তা তার ক্যাপশন দেখলেই বোঝা যাবে। আপাতত, সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন শ্রীদেবী কন্যা, যার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026