নিউজ

Indian Railway: এসি কোচে যাত্রীদের এই কাজ নিয়ে বিরক্ত রেলওয়ে, এল নতুন নির্দেশিকা, না মানলে হবে বড় জরিমানা

ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। দেশের এককোনা থেকে অন্যকোনায় পৌঁছাতে সাধারণ মানুষের ভরসা এই ট্রেন। অনেক মানুষ ভারতের এই রেল পরিষেবা ব্যবহার করেন। আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলওয়ের তরফে এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পান। তবে রেলওয়ের নজরে এসেছে যে প্রায়শই লোকেরা ভ্রমণের পরে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। এই আইটেমগুলি ট্রেন যাত্রার সময় আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। এটি বাড়িতে নিয়ে যাওয়া অবৈধ।

আপনাদের জানিয়ে রাখি, কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে রেলওয়ের নিয়ম অনুযায়ী ত কে জেল বা জরিমানা করা হতে পারে। Railway Property Act 1966 অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিস চুরি করেন বা নিয়ে যান, তাহলে প্রথম দফায় এক বছরের জেল বা ১,০০০ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে দুই বছরের জেল ও ২,০০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি বারবার এই কাজ করলে তাকে বড় জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল করা হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়।

তথ্যের নিরিখে আপনাদের জানিয়ে রাখি, গত চার মাসে ১২,৮৮৬ টি মুখ মোছার তোয়ালে চুরি হয়েছে, যার দাম ৫ লাখ ৫৯ হাজার টাকা। একই সময়ে এসি-তে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে ৪ মাসে ১৮,২০৮ টি বেডশিট চুরি হয়েছে। এর দাম প্রায় ২৮ লাখ টাকা। এছাড়া ১৯,৬৭৬ টি বালিশের কভার চুরি হয়েছে যার দাম প্রায় ১০ লাখ টাকা, ২৭৯৬ টি কম্বলের দাম ১ লাখ টাকা। মোট চার মাসে রেলওয়ের ৫৫ লাখ ৯৭ হাজার ৪০৬ টাকার মালামাল চুরি হয়েছে। তাই এবার এই বিষয় নিয়ে কঠোর হওয়ায় সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026