খেলা

Rohit Sharma: গলি ক্রিকেট খেলছেন? IPL-এ রোহিতের পারফরমেন্স দেখে ক্ষিপ্ত সুনীল গাভাস্কর

মোটের উপর চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা যথেষ্ট ভালো। শুরুতেই টানা কয়েকটি ম্যাচে হেরে আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে বসেছিল রোহিত শর্মরা। তবে সূর্য কুমার যাদব ফর্মে ফিরতেই রীতিমতো জ্বলে উঠেছে আইপিএলের সবচেয়ে সফলতম দলটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে জিতে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ফলে আইপিএলের মেগা আসরে রোহিত শর্মার দল প্লে-অফে পৌঁছানোর লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে।

রোহিত শর্মার দল ভালো পারফরম্যান্স করলেও ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে এক হাতে নিয়েছেন। তিনি কোন রকম ভূমিকা না করে বলেন,’চলতি আইপিএলে রোহিত শর্মার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি গলি ক্রিকেট খেলছেন। দলের জন্য তার কর্তব্য কি সেটাই তিনি বুঝতে পারছেন না। যদি সূর্য কুমার যাদবের ব্যাট থেকে রান না আসে, তবে সহজেই পরাজয় মেনে নিতে হবে রোহিত শর্মাকে। আমি এখনও বুঝলাম না, তিনি কিভাবে পারফরম্যান্স করতে চাইছেন?’

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা শুধুমাত্র দলকে নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টের ১০টি ম্যাচ খেললেও জয়সূচক কোন ইনিংস আসেনি তার ব্যাট থেকে। বরং তার জন্য বারবার বিপদে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, চলতি আইপিএলে রোহিত শর্মা ভারতীয় প্রিমিয়ার লিগের আসরের লজ্জা জনক রেকর্ডটি নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন। জানলে অবাক হবেন, আইপিএলের ইতিহাসে সর্বাধিক ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটার তিনি। চলতি আইপিএলে পর পর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়ার পর এখন তার অধীনে সর্বাধিক ১৬ বার ‘গোল্ডেন ডাক’ পাওয়ার লজ্জাজনক রেকর্ডটি রয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026