রাজ্য

উত্তমকুমার স্পেশাল সেলে বন্দী ফিরহাদ-সুব্রত, বাড়তি নজরদারি রাখছে জেল কর্তৃপক্ষ

গতকাল থেকে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে রয়েছে নারদ মামলার পুনরুত্থান নিয়ে। সোমবার সকালে হিন্দি ফিল্মি কায়দায় ৪ নেতার বাড়িতে পৌঁছে যায় সিবিআই গোয়েন্দা। তারপর তাদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। বিকেলের দিকে নিম্ন আদালত নেতাদের জামিন মঞ্জুর করলেও তার ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। রাত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চার নেতাকে বুধবার অবধি জেল হেফাজতে নেওয়া হয়। তাদেরকে কলকাতা প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। ওই জেলের উত্তমকুমার স্পেশাল সেলে আলাদা আলাদা ঘরে ৪ জনকে রাখা হয়েছিল।

তবে গতকাল মধ্যরাত্রিতে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। রাত ৩:৩০ নাগাদ তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে জেল কর্তৃপক্ষ ৩:৪০ নাগাদ জেল থেকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করে। তিনি বর্তমানে ১০৩ নম্বর রুমে রয়েছেন। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। অন্যদিকে মদন মিত্রের সাথে শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে আসেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। তাকে উডবার্ন ওয়ার্ডে ১০৫ নম্বর রুমে রাখা হয়েছে। তবে সমস্ত ঘটনার ভিত্তিতে বেশ বিচলিত ফিরহাদ হাকিম। তাকে সকালে জেল চত্বরে চিন্তিত চিত্তে মর্নিং ওয়াক করতে দেখা গেছে। এছাড়াও বেশ চিন্তিত সুব্রত মুখোপাধ্যায়ও। তাকে গতকাল রাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে আবার জেলে ফেরত আনা হয়।

নারদ মামলায় ঘটনাপ্রসঙ্গ নিয়ে বেশ চিন্তিত তৃণমূলের ওই নেতারা। সকাল বেলাতেই ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে চিন্তিত দেখা গিয়েছে। গোটা রাত তাদের উদ্বিগ্নে কেটেছে। তাদের চেহারা দেখে এটি স্পষ্ট বোঝা গিয়েছে। তাই বাড়তি নজর রাখছে জেল কর্তৃপক্ষ। তারা কিছু সময় বাদে বাদে নেতাদের খোঁজ নিচ্ছে যাতে তাদের উদ্বেগ শরীরের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না করে। এমনকি জানা গিয়েছে হয়তো জেল কর্তৃপক্ষ সবাইকে একবার এসএসকেএম হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026