রবিবার Bharti Airtel তার কম ইনকামের গ্রাহকদের জন্য ৪৯ টাকার একটি নতুন প্রি পেইড প্ল্যান লঞ্চ করে দিয়েছে। Airtel এর তরফ থেকে জানানো হয়েছে যে, বিনামূল্যেই সংস্থার ৫৫ মিলিয়ন Low Income কাস্টোমারদের এই রিচার্জ প্ল্যান অফার করা হবে। দেশের এই অতি সংকটজনক করোনা পরিস্থিতিতে কম রোজগারের গ্রাহকরা যাতে প্রিয়জনদের সাথে কানেকটেড থাকতে পারেন সেই জন্যই এই প্ল্যান নিয়ে এসেছে জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel।
টেলিকম কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি কম রোজগারের গ্রাহকদের এককালীন হিসেবে বিনামূল্যে অফার করা হবে। এই প্ল্যানে গ্রাহক পাবেন ৩৮ টাকার টকটাইম। অন্যদিকে গ্রাহক পাবেন ১০০ MB এর ডেটা অফার করা হয় এবং গ্রাহক পাবেন ২৮ দিনের বৈধতা। অন্যদিকে ৭৯ টাকার একটি প্ল্যানে গ্রাহক পাবেন দ্বিগুণ ডেটার বেনিফিট। Airtel এর পক্ষ থেকে লেখা হয়েছে,”এই কঠিন করোনা পরিস্থিতিতে আমাদের ৫৫ মিলিয়ন কম রোজগারের গ্রাহক এই রিচার্জ প্ল্যানের জন্য নিজের মানুষদের সাথে জুড়ে থাকতে পারবেন।”
এই সপ্তাহেই Airtel গ্রাহকরা এই সমস্ত বেনিফিটস এবং অফার পেতে শুরু করবেন। তবে এইবারই যে প্রথম তা নয়, আগের বছরেও কম রোজগারের গ্রাহকদের জন্য একই ধরনের অফার নিয়ে হাজির হয়েছিল Airtel। এই অফারের তালিকায় ছিল প্রি পেইড প্ল্যানের বৈধতা এক্সটেনশন এবং ১০ টাকা ক্রেডিট। এছাড়া Airtel app এর মাধ্যমে নিকটবর্তী ভ্যাক্সিনেশন সেন্টারের খোঁজ পাবেন গ্রাহকেরা, এমন ব্যবস্থাও করেছে কোম্পানি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…