সম্প্রতি Covishield ভ্যাকসিনের ২য় ডোজের ক্ষেত্রে নতুন নিয়ম ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে জানানো হয়েছে যে প্রথম দোজের ১২-১৬ সপ্তাহ পরে পাওয়া যাবে ২য় ডোজ। তবে সম্প্রতি প্রকাশিত আর এক নির্দেশিকায় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মানুষ যারা ইতিমধ্যেই ২য় ডোজের জন্য বুকিং করেছেন তাদের ২য় ডোজ দেওয়া হবে। তাতে কোনও ধরনের বাধা নেই।
বলা বাহুল্য, এর আগে দুটি ডোজের মধ্যে রাখা হয়েছিল ২৮ দিনের ব্যবধান। কিন্তু পরে দুটি ডোজের মাঝের ব্যবধান বাড়ানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। তখন জানানো হয়েছিল যে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে নেওয়া যাবে ২য় ডোজ। কিন্তু এইবার নতুন নিয়মে জানানো হয়েছে যে প্রথম এবং ২য় ডোজের মাঝে প্রয়োজন ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধান। আরও জানানো হয়েছে যে বর্তমানে কেউ যদি CoWin পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাবেন তাদের ক্ষেত্রে প্রথম ডোজের ৮৪ দিনের আগে বুক করা সম্ভব হবেনা।
সম্প্রতি রিপোর্ট হতে জানা গিয়েছিল যে, ৮৪ দিনের আগে ভ্যাকসিন নিতে যাওয়া সমস্ত ব্যক্তিদের ভ্যাকসিনেশন সেন্টার হতে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। এই বিষয়ে কেন্দ্র হতে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই যারা ২য় ডোজ বুক করেছেন তাদের ফিরিয়ে দেওয়া যাবেনা। তবে এর পর থেকে যারা রেজিস্টার করবেন তাদের ক্ষেত্রে মানা হবে ১২ থেকে ১৪ সপ্তাহের ব্যবধান। তবে এই ক্ষেত্রে গ্রাহক ফাঁকা স্লটের অ্যালার্ট পেতে ব্যবহার করতে পারেন Telegram অ্যাপও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…