রাজ্য

গভীর রাতে আচমকা অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, ভর্তি এসএসকেএম হাসপাতালে

গতকাল সকালে নারদ মামলায় গ্রেপ্তার, বিকেলে মামলা থেকে জামিন মঞ্জুর এবং মধ্যরাতে ঘটনার পট পরিবর্তন। ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে গতকাল সকালে বাড়ি থেকে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করে। তারপর সিবিআই বিশেষ আদালতে নিম্ন আদালতে এই মামলার ভার্চুয়াল শুনানি হয়। সেই শুনানিতে চার নেতার জামিন মঞ্জুর করলেও সিবিআই সেই মামলা কলকাতা হাইকোর্টে নিয়ে যায়। কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজেশ বিন্দলের এজলাসে মামলার শুনানি করে এবং নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জানায়। তারপর রাত সাড়ে ১০ টা নাগাদ চার নেতার আগামী বুধবার অব্দি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

গতকাল রাতেই ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। তবে গভীর রাতে প্রেসিডেন্সি জেলে অসুস্থতা অনুভব করেন কামরাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এছাড়াও শরীর খারাপ লাগে সুব্রত মুখোপাধ্যায়ের। তবে বর্তমানে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে উর্ডবান ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে সুব্রত মুখোপাধ্যায় এখনও জেলে রয়েছেন।

প্রেসিডেন্সি জেলে গতকাল রাতে আসার পর তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের আচমকা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপর রাত ৩:৪০ নাগাদ তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালের উর্ডবান ওয়ার্ডে ১০৩ ও ১০৬ নম্বর কেবিনে আপাতত তারা ভর্তি রয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত মদন মিত্রের শ্বাসকষ্ট হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া শোভন চট্টোপাধ্যায় এর শারীরিক অবস্থা নিয়ে গতকাল রাতে উদ্বেগ প্রকাশ করে তার ছেলে এবং বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে বর্তমানে জানা গিয়েছে যে তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রয়োজন হলে একাধিক চিকিৎসকের স্পেশাল মেডিকেল টিম তৈরি করা হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026