নিউজ

অযোধ্যায় রামমন্দিরে বড়সড় জঙ্গি হামলার ছক, গোয়েন্দা সূত্রে খবর

অযোধ্যা মন্দিরে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হলো। গোয়েন্দা সংস্থাগুলি জইশ-ই-মহম্মদের সন্ত্রাসীদের দ্বারা অযোধ্যায় একটি জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বুধবার উত্তর প্রদেশের মূল মন্দির শহর অযোধ্যা শহর জুড়ে সুরক্ষা জোরদার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, জইশ প্রধান মাসুদ আজহার জঙ্গিদের নির্দেশ দিয়েছে অযোধ্যায় একটি সন্ত্রাসী হামলা চালানোর।

সংবাদ সংস্থা IANS এর খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের মাধ্যমে মাসুদ আজহার তাঁর কর্মীদের ভারতের মাটিতে একটি জঙ্গি আক্রমণ পরিচালনা করার নির্দেশ দিয়েছে। গোয়েন্দাদের অনুমান গত মাসে ভারত-নেপাল সীমান্ত দিয়ে পাকিস্তান বেসড সাত জঙ্গি ভারতে প্রবেশ করেছে। তারা উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং অযোধ্যা শহরে আত্মগোপন করে আছে বলে অনুমান গোয়েন্দাদের।

আরও পড়ুন : কমানো হল শচীনের নিরাপত্তা, সুরক্ষায় উন্নতি উদ্ধব ঠাকরের পুত্র আদিত্যর

এই সাত জন সন্তাসবাদীর মধ্যে পাঁচজনকে চিহ্নিত করা গেছে, তারা হলো আবু হামজা, মোহাম্মদ ইয়াকুব, নিসার আহমদ, মোহাম্মদ শাহবাজ এবং মোহাম্মদ কওমি চৌধুরী। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান সীমান্তে অনেক সেনাবাহিনী মোতায়েন থাকায় পাকিস্তান নিয়মিত সন্ত্রাসীদের নেপাল সীমান্ত দিয়ে ভারতে পাঠাচ্ছে।

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মাসের প্রথম দিকে ঘোষণা করেছিলেন যে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চার মাসের মধ্যেই শুরু হবে। ঝাড়খণ্ডে ভোটের প্রচারে সরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবার চার মাসের মধ্যেই অযোধ্যায় ভগবান রামের একটি আকাশ ছোঁয়া মন্দির তৈরির কাজ শুরু হবে।’ গোয়েন্দাদের অনুমান এবার সেই রামমন্দিরের উপরেই জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে জইশ-ই-মহম্মদ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026