সৌরভ গঙ্গোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন সেরা চারটি দেশ নিয়ে সুপার সিরিজ আয়োজন করার। যেটি নিয়ে উৎসাহী নয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি সর্বোচ্চ ত্রিদেশীয় সিরিজের অনুমতি দিয়ে থাকে। এক্ষেত্রে বিশেষ ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে চায়। সিএ এবিষয়ে কোনো মন্তব্য করেনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন “এমনিতেই সারাবছর আমাদের ঠাসা ম্যাচ থাকে তার উপর এরকম একটা সিরিজের জন্য সময় বের করা বেশ চাপের ব্যাপার”। ইংল্যান্ড এবং ওয়ালস ক্রিকেট বোর্ড এবিষয়ে আলোচনা করে পরে জানাবে বলে জানিয়েছে।
আরও পড়ুন : বুমরাহকে ম্যাচে না নামার ‘আদেশ’ দিলেন সৌরভ গাঙ্গুলি
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এই প্রস্তাব কে ফ্লপ অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন এটি শক্তিধর তিন দেশ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তরফে বাকি দেশগুলোকে বঞ্চিত করে আইসিসি কে পরিচালনা করার একটি চক্রান্ত। যেটি অন্যান্য অপেক্ষাকৃত কম শক্তিধর দেশগুলির পক্ষে ক্ষতিকর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…